,

ধর্ম যার যার উৎসব সবার-বিএম ফরহাদ হোসেন সংগ্রাম এমপি

news-image

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর : নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি বলেছেন বাংলাদেশ হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এদেশে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করছে। এখানে সকলে একত্রে মিলেমিশে ধর্মীয় উৎসব উদযাপন করে। তাই ধর্ম যার যার উৎসব সবার। জননেত্রী শেখ হাসিনার সরকার এই বিষয়টি সবসময় গুরুত্ব দিয়ে থাকে।

আজ রবিবার ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সনাতন ধর্মালম্বীদের উদ্যোগে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে এক ধর্মীয় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। স্থানীয় গৌর মন্দির প্রাঙ্গনে গৌরমন্দির কমিটির সভাপতি সুশেন দাসের সভাপতিত্বে সাধারণ সম্পাদক প্রভাষক নির্মল চৌধুরীর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন থানার অফিসার ইনচার্জ মোঃ আবু জাফর,উপজেলা আওয়ামীলীগ সভাপতি ডাঃ রাফিউদ্দিন আহমেদ,সাংগঠনিক সম্পাদক প্রদীপ কুমার রায়,হিন্দু ধর্মীয় নেতা কাজল জ্যোতি দত্ত,হরিপদ পোদ্দার,আওয়ামীলীগ নেতা লতিফ হোসেন,অরুণ জ্যোতি ভট্রাচার্য,মৎস্য জীবী নেতা সমীর দাস,পরিমল চন্দ্র দাস।

সভা শেষে শান্তির ঐক্য সম্প্রীতির ব্যানার নিয়ে গৌরমন্দির থেকে বিপুল সংখ্যক পুণ্যার্থীর অংশগ্রহনে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।উক্ত শোভাযাত্রার উদ্বোধন করেন নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি।

অন্যদিকে থানার অফিসার ইনচার্জ মোঃ আবু জাফর জানান পুলিশ শান্তিপূর্ণভাবে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপনের কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।

 

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর