,

বাঞ্ছারামপুরে একাধিক উঠান বৈঠকে নৌকায় ভোট চাইলেন মহিউদ্দিন মহি

news-image

ফয়সল আহমেদ খান,বাঞ্ছারামপুর থেকে: দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দলীয় প্রতীক নৌকায় ভোট চাইলেন বাঞ্ছারামপুরের সিংহপুরুষখ্যাত যুবলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক,সমবায় ব্যাংকের ৩ বারের চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ মহি।আজ (শুক্রবার) জুম্মা নামাজের পর হতে রাত ৯টা অব্ধি উপজেলার কল্যাণপুর,ধারিয়ারচর,মানিকপুর,রাধানগরসহ পর পর অনুষ্ঠিত হয়ে যাওয়া ৪টি গ্রামে হাজার হাজার স্থানীয় জনতার উপস্থিতিতে তাৎক্ষণিক উঠান বৈঠকে মহি নিজেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সালাম নিয়ে আগামী দিনের নৌকা মার্কার দাবীদার উল্লেখ করে বলেন, ‘আগামীতে নির্বাচন। জাতীয় সংসদ নির্বাচন হবে ডিসেম্বরে।রাষ্ট্রনায়ক শেখ হাসিনার পক্ষে আপনাদের কাছে নৌকা মার্কায় ভোট চাই।’

শুক্রবার কল্যাণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত হওয়ার ১ ঘন্টার মধ্যে শত-শত জনতা হতে হাজার-হাজার জনতার ‘মহি স্রোত’ হয়ে যায়।সিংহল এই জনপ্রিয় রাজনৈতিক কে এক নজর দেখার জন্য নারী,শিশু,বৃদ্ধ,যুবক,তরুনসহ আবালবৃদ্ধবণিতাদের ঢল নামে। জনতার মাঝে তিনি উপস্থিত হতেই জনতার কাছে আওয়ামী লীগের জন্য ভোট চাইতেই জনতা সাড়া দিয়ে বলেন,-‘নৌকার মাঝি মহি মহি..সুরে রব তোলে’’।

মহি তার আধ ঘন্টার উপস্থিত বক্তব্যে রাষ্ট্রনায়ক ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ হতে আগামী সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান জানান।এলাকাবাসীর কাছ থেকে নৌকায় ভোট পেতে হাত তুলে ওয়াদা আদায় করে বলেন, ‘শেখ হাসিনার সরকার উন্নয়ন করে যাচ্ছি, সেই উন্নয়ন যাতে অব্যাহত থাকে, মানুষ যেন খেয়ে-পরে শান্তিতে থাকে,শিশুদের মাঝে প্রতি বছর জানুয়ারির ১ তারিখে ৩৫ কোটি বই পাওয়ার নিশ্চয়তার জন্য আমি আপনাদের কাছে আবেদন করি। আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ আমাদের দিন। আপনাদের কাছে ওয়াদা চাই। আপনারা হাত তুলে ওয়াদা করেন নৌকায় ভোট দেবেন। আমরা বাঞ্ছারামপুরের জনগনসহ দেশকে উন্নত করবো, সমৃদ্ধশালী করবো। ক্ষুধামুক্ত করবো।’

উঠান বৈঠকগুলোতে জনতার উদ্দেশ্যে কেন নৌকায় ভোট দিবেন,সে প্রসঙ্গে মহিউদ্দিন মহি বলেন, ‘নুহ নবীর (সা.) আমল থেকে রক্ষা করেছে নৌকা। নৌকা আপনাদের মার্কা। এই নৌকায় ভোট দিয়ে মানুষ বাংলা ভাষা পেয়েছে। নৌকা মার্কায় ভোট দিয়েছিল বলে দেশ স্বাধীন হয়েছে। স্বাধীন না হলে আজ এত উন্নয়ন হতো না।’

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর