,

বাঞ্ছারামপুরে বাড়ছে শিক্ষিত বেকারের সংখ্যা, হতাশায় অভিভাবক মহল

news-image

ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : উপযুক্ত কর্মসংস্থান ও সহজ শর্তে চাকুরীর সু-ব্যবস্থা না থাকায় ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় দিন দিন বৃদ্ধি পাচ্ছে শিক্ষিত বেকারদের সংখ্যা। যে কারণে হতাশা ও সংকিত হয়ে পড়েছেন অভিভাবক মহল। স¤প্রতি বিশ্ব ব্যাংক সহ বেসরকারী বেশ কয়েকটি সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশে বর্তমানে ৪৭% শিক্ষিত বেকার রয়েছে এবং এই সংখ্যা দিন দিন আরো বৃদ্ধি পাচ্ছে।

প্রতিবেদনে আরো বলা হয় শিক্ষিত বেকারদের চাহিদা মোতাবেক সুষ্ঠু কর্মসংস্থানের ব্যবস্থা না হওয়ায় এবং ঘুষ বা ডোনেশন দিয়ে চাকুরী করতে রাজি না হওয়ায় বেকার যুবকদের অভিভাবকগণ তাদের নিয়ে পড়েছেন নানা চিন্তায়।

তবে,বাঞ্ছারামপুরে বেকার সংখ্যা বাড়ার কারণ হিসেবে বেসরকারি এনজিও শিক্ষার পরিসংখ্যান ব্যুরোর প্রতিবেদনে বল হয়েছে বিনিয়োগ মন্দা, নতুন কর্মস্থান বৃৃদ্ধির সুযোগ না হওয়া,শিল্প কারখানা না হওয়া,অনুন্নত যোগাযোগ ব্যবস্থা,প্রবাস প্রীতি,রাজনৈতিক নেতাদের অসহযোগিতা, ঘুষের পরিমান বৃদ্ধির কারণে শিক্ষিত বেকারদের তেমন কোন উন্নতি হচ্ছে না।

পশ্চিমা বিশ্বে যে নতুন নতুন কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে সেখানে আমাদের দেশে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের অভাবে চাকুরী খুজতে হিম সিম খেতে হচ্ছে বেকার যুবকদের।

খোঁজ নিয়ে জানা যায় বর্তমানে বাঞ্ছারামপুর উপজেলায় প্রায় ৪ হাজারেরও বেশি শিক্ষিত বেকার রয়েছে, যাদের বেশির ভাগই মেধাবী ও দরিদ্র পরিবারের সন্তান। যারা সহজ শর্তে চাকুরীর আশায় ঘুরে ঘুরে এখন ক্লান্ত। অনেকেই এখন পরিবারের স্বচ্ছলতা ধরে রাখতে কৃষিকাজ ও বিভিন্ন পেশা বেছে নিয়েছে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর