,

ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার সহায়তা কামনায় জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান বলেছেন, ব্রাহ্মণবাড়িয়া একটি ঐতিহ্যবাহী জনপদ। এ জেলার অনেক ঐতিহ্যের অন্যতম হচ্ছে নৌকা বাইচ প্রতিযোগিতা যা যুগ যুগ ধরে এখানে চলে আসছে। মধ্যে এ প্রতিযোগিতা বন্ধ হয়ে গেলেও বর্তমান সরকারের আমলে পুনরায় চালু হয়েছে। যা হাজার হাজার মানুষ উৎসবমুখরভাবে উপভোগ করে। এ ঐতিহ্য ধরে রাখতে ও সফলভাবে সম্পূর্ণ করতে মিডিয়া কর্মীদের প্রত্যেক্ষ ও পরোক্ষ সহযোগিতা প্রয়োজন। মিডিয়াকর্মীরা সব সময় বিভিন্ন আন্তরিকভাবে সহযোগিতা করে থাকে।

এজন্য মিডিয়াকর্মীদের ধন্যবাদ জানিয়ে আগামী ১ সেপ্টেম্বর ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় সহায়তা কামনা করেন। গতকাল জেলা প্রশাসনের উদ্যোগে নৌকা বাইচ প্রতিযোগিতা ২০১৮ উপলক্ষে প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এ সময় নৌকা বাইচ নিয়ে কথা বলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সাহেদুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি খ.আ.ম রশিদুল ইসলাম, সাবেক সভাপতি মোহাম্মদ আরজু, টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি মনজরুল আলম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আল আমীন শাহীন, টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারন সম্পাদক রিয়াজউদ্দিন জামি, এটিএন নিউজের ব্যুরোচীফ পিযুষ কান্তি আচার্য্য, সময় টিভির ব্যুরো প্রধান উজ্বল চক্রবর্তী, প্রেসক্লাবের কার্যকরী সদস্য মজিবুর রহমান খান ও বাংলা নিউজের পরশ মিয়া।

উল্লেখ্য, আগামী ১লা সেপ্টেম্বর তিতাস নদীতে ঐতিহ্যবাহী এ নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রধান অতিথি থাকবেন পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর