,

আখাউড়ায় পানিতে ডুবে এক কিশোরের মৃত্যু

news-image

আখাউড়া প্রতিনিধি : আখাউড়ায় পানিতে ডুবে লিমন (১৫) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে আখাউড়া-ঢাকা রেলপথের কুমারপাড়া কলোনীর পশ্চিমে তিতাস নদীতে এ ঘটনা ঘটে। নিহত লিমন কুমার পাড়া কলোনীর প্রবাসী আমিনুল ইসলামের পুত্র। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, লিমন তার কয়েকজন বন্ধুর সাথে রেললাইনের দক্ষিণে তিতাস নদীতে গোসল করতে যায়। ওর বন্ধুরা ওকে বেশি দূর যেতে মানা করলেও সে একটি ফুটবল বুকে চেপে দূরে চলে যায়। হঠাৎ ফুটবলটি ছুটে যায়। সে বলটি ধরার জন্য চেস্টা করে। কিন্তু বলটি ধরতে পারে নি। এক পর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। পরে তার সহপাঠীদের চিৎকার শুনে স্থানীয় লোকজন জাল ফেলে লিমনের লাশ উদ্ধার করে।

লিমনের সহপাঠী রায়হান জানায়, লিমনসহ কয়েজন বন্ধু গোসল করতে গিয়েছিল। গোসল করার পর অন্যরা উঠে গেলেও লিমন ফুটবল নিয়ে অনেক দূরে চলে যায়। পরে সে পানিতে ডুবে যায়। লিমন ভালো করে সাতার জানতো না।

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ