,

কসবায় ডাকাতিকালে ২ ডাকাত আটক

news-image

কসবা প্রতিনিধি : কসবা উপজেলার কাঠেরপুল-পানিয়ারূপ সড়কে গতকাল সোমবার রাতে ডাকাতিকালে ২ ডাকাতকে আটক করে স্থানীয় জনতা। রানিয়ারা সেতুর পাশে সিএনজি চালিত অটোরিক্সা থামিয়ে ডাকাতি করার চেষ্টাকালে যাত্রীদের আর্তচিৎকারে গ্রামবাসী ২ জন ডাকাতকে আটক করে। এ সময় ৬/৭জন ডাকাত পালিয়ে যায়।

জানা যায়; গতকাল সোমবার (২৭ আগস্ট) রাত ৮টায় ওই সড়কে একটি সিএনজি চালিত আটোরিক্সাকে গতিরোধ করে ৮/১০ জনের একটি ডাকাতদল। অটোরিক্সায় থাকা আমাদের সময়ের স্টাফ আবদুল জলিল ও তার পরিবারসহ যাত্রীদের মারধোর করে। যাত্রীদের চিৎকারে পাশ্ববর্তি গ্রামগুলো থেকে জনতা ধাওয়া দিয়ে দু’জন ডাকাতকে আটক করে পুলিশে সোপর্দ করে। এরা হলো; কুটি গ্রামের নাজমুল (২২) ও সাজ্জাত (২৩)।

বিলঘর গ্রামের কুটি ইউপি সদস্য রফিকুল ইসলাম জানান, কসবা থানা পুলিশকে ওই সময় বার বার ফোন দেয়া সত্ত্বেও তারা (পুলিশ) ফোনটি ধরেনি। পরে রাত সাড়ে আটটায় কসবা প্রেসক্লাব সভাপতি মো. সোলেমান খান ও কমিউনিটি পুলিশিং সভাপতি শফিকুল ইসলাম ভুইয়া এসপি সার্কেল আবদুল করিমকে জানালে রাত সাড়ে নয়টায় কসবা থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে। পরে সাব-ইন্সপেক্টর কামাল ধৃত ২ ডাকাতকে থানায় নিয়ে আসে।

আবদুল জলিল জানান, সিএনজি যোগে যাওয়ার পথে রানিয়ারা ব্রীজের নিকট ডাকাতদল সিএনজির গতিরোধ করে ডাকাতির চেষ্টা করলে চিৎকার শুরু করি। স্থানীয় জনতা ছুটে এসে আটক করে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর