,

প্রয়াত সংসদ সদস্য সাচ্চু স্মরণে তোরণ উদ্বোধন

news-image

বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার প্রয়াত সংসদ সদস্য, মুক্তিযুদ্ধের তিন নম্বর সেক্টরের গেরিলা উপদেষ্টা, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর অ্যাডভোকেট লৎফুল হাই সাচ্চু স্মরণে নির্মিত তোরণ উদ্বোধন করা হয়েছে।

সোমবার দুপুরে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল বাসস্ট্যান্ডে তোরণটি উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল আলম।

প্রায় পাঁচ লাখ টাকা ব্যয়ে তোরণটি নির্মাণ করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ। এছাড়া রামরাইল বাসস্ট্যান্ড থেকে সোহাতা গ্রাম পর্যন্ত পাকা সড়কটি প্রয়াত এ সংসদের নামে নামকরণ করা হয়।

তোরণ উদ্বোধন উপলক্ষে আয়োজন করা হয় সংক্ষিপ্ত সমাবেশ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল আলম।

বিশেষ অতিথি ছিলেন- মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আমানুল হক সেন্টু, জ্যেষ্ঠ সহ-সভাপতি মো. হেলাল উদ্দিন, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মিনারা আলম, জেলা শ্রমিক লীগের সভাপতি কাউছার আহমেদ ও প্রয়াতের ছোট ভাই আল-মামুন মনোয়ারুল হাই প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ