,

ঈদের ছুটিতে ৬ দিন বন্ধ পর খুলেছে আখাউড়া স্থলবন্দর

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা ছয় দিন বন্ধ থাকার পর খুলেছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর। ফের শুরু হয়েছে আমদানি-রফতানি কার্যক্রম। ঈদের ছুটির আমেজ কাটিয়ে সোমবার সকাল থেকে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হওয়ায় ব্যবসায়ী ও শ্রমিকদের মাঝে কর্মচাঞ্চল্য বিরাজ করছে। আখাউড়া স্থলবন্দর আমদানি-রফতানিককারক অ্যাসোসিয়েশন জানায়, ঈদুল আজহা উপলক্ষে গত ২১ আগস্ট থেকে ২৬ আগস্ট পর্যন্ত আখাউড়া স্থলবন্দরে ছুটি ঘোষণা করা হয়েছিল। সোমবার সকাল থেকে আবারও ভারতে পণ্য আমদানি-রফতানি শুরু হয়েছে। সকাল থেকে মাছ, প্লাস্টিক ও সিমেন্টবোঝাই কয়েকটি ট্রাক ভারতে প্রবেশ করেছে। তবে ঈদের ছুটিতে আমদানি-রফতানি বন্ধ থাকলেও আখাউড়া-আগরতলা আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ