,

এশিয়ার বৃহত্তম ওয়াইব্রীজে ঈদের ছুটিতে উপচেপড়া ভীড়

news-image

ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ঈদের ছুটির ফাঁকে নাগরিক ব্যস্ততার থেকে দূরে সরে প্রকৃতি ও দর্শনীয় স্থানের অনেক কাছাকছি থেকে সবুজের পরশ নিতে ও মনুমোগ্ধকর প্রাকৃতিক দৃশ্য অবলোকন করতে শত শত পর্যটকরা ভীড় জমাচ্ছেন এশিয়ার বৃহত্তম ও বাংলাদেশে প্রথম ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর-কুমিল্লার হোমনা ও মুরাদনগর,মোট তিন উপজেলার শেষ মোহনায় অবস্থিত ওয়াইব্রীজে।

বাঞ্ছারামপুর উপজেলার জেলার তিতাস-মেঘনা নদীর কোল ঘেষে গড়ে উঠা সরকারি প্রতিষ্ঠান এলজিইডি সর্ববৃহত প্রকল্পটি ১ শত ২৭ কোটি টাকা ব্যায়ে সদ্য নির্মিত ত্রিমুখী ব্রীজ (ওয়াই ব্রীজ) নানা রকম সোডিয়াম লাইটের নান্দনিক সৌন্দয্য ও ব্রীজের শৈল্পিক নির্মানকর্মের কারনে দেশের অন্যতম দর্শনীয় স্থান হিসেবে স্বীকৃতি মিলেছে পর্যটন করপোরেশন কর্তৃক। ঈদের লম্বা ছুটিতে ভ্রমণ পিপাসু দর্শনার্থীদের ভীড় ক্রমেই বেড়ে চলছে ব্রীজটির বাঞ্ছারামপুর প্রান্তে।

এ ব্রীজে রয়েছে সবুজের বিশাল আলো আধারীর রাজত্ব।ব্রীজের নীচে নৌকার সাড়ি,নদী, সবুজ অরণ্য হাতছানি দিয়ে ডাকছে পর্যটকদের। এখানে রয়েছে দৃষ্টিনন্দন বিভিন্ন এপ্রোচ রোড-যা মুরাদনগর,হোমনা ও বাঞ্ছারামপুর উপজেলায় গিয়ে মিশেছে।

ঈদের আনন্দকে ভাগাভাগি করতে বিভিন্ন বয়সী ভ্রমণ পিপাসু পর্যটকদের মিলন মেলায় পরিণত হয়েছে ওয়াইব্রীজে। বন্ধু-বান্ধব ও পরিবার-পরিজন নিয়ে ঈদের পরদিন থেকে ত্রিমুখী ব্রীজে পর্যটকদের আনাগোনা বেড়েছে, যা চলবে আগামী এক সপ্তাহ।

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ