,

নাসিরনগরে ঈদ পূর্ণমিলনাী ও কৃতী শিক্ষার্থীদেরকে সংবর্ধনা

news-image

আকতার হোসেন ভুইয়া নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: নাসিরনগর উপজেলার ব্রাহ্মণশাসন ছাত্র কল্যান সংসদের উদ্যোগে ঈদ পুর্ণমিলনী ও এলাকার পিএসপি,জেএসসি,এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ কৃতি ২৮ জন ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান আজ শুক্রবার(২৪ আগষ্ট) ব্রাহ্মণশাসন সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে সংসদের সভাপতি মোঃ ফরহাদ হোসেনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আবদুস সামাদ রতনের পরিচালনায় অনুষ্টিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট মোঃ মাহফুজ মিয়া। বিশেষ অতিথি ছিলেন জেঠাগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্টাতা সভাপতি ও ছাত্র কল্যান সমিতির উপদেষ্টা এডভোকেট আব্বাস উদ্দিন,নাসিরনগর সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক সন্তোষ কুমার দাস,মারুফ আলী মাস্টার,প্রধান শিক্ষক শওকুতুল ইসলাম,ছাত্র কল্যান সমিতির উপদেষ্টা সিরাজুল ইসলাম শেরু,সাংবাদিক আকতার হোসেন ভুইয়া,ঢাকাস্থ ছাত্র কল্যান সমিতির সাবেক সভাপতি সাদ্দাম হোসেন,শফিক উদ্দিন,সরল খাঁ,ইমাম উদ্দিন মেম্বার,সমাজ কল্যাণ যুব সংঘের সভাপতি সফিকুল ইসলাম,যুবলীগ নেতা মাসুক আল মামুন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন আয়োজক কমিটির আহবায়ক মোবারক হোসেন,সদস্য সচিব রাকিবুল হাসান,মোঃ রোমান মিয়া,সোহেল মিয়া,সাদ্দাম,সোহেল,জীবন,রেজাউল ও স্বপন প্রমূখ । অনুষ্ঠানে ২৮ জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর