,

আখাউড়ায় সুবিধাবঞ্চিতদের ঈদ বস্ত্র বিতরণ

news-image
আখাউড়া প্রতিনিধি : আখাউড়া প্রবাস বন্ধু সংগঠনের উদ্যোগে অর্ধশতাধিক সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে। ‘ওদের মুখে হাসি ফুটুক প্রবাস বন্ধুর ভালোবাসায়’-এ স্লোগান সামনে রেখে রোববার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার সীমান্তবর্তী কর্নেলবাজার মাদ্রাসা মাঠে এ ঈদ বস্ত্র বিতরণ করা হয়। সংগঠনের স্বেচ্ছাসেবক জুয়েল রানার সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মোগড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. নান্নু মিয়া।

ঈদ বস্ত্র বিতরণী অনুষ্ঠানের সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মহিউদ্দিন মিশু, বিশেষ অতিথি সাংবাদিক সাদ্দাম হোসেন, হাসান মো. পারভেজ। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রবাস বন্ধু সংগঠনের স্বেচ্ছাসেবক মো. আসিফ আহম্মেদ, ইমন মিয়া, আশিকুর রমহান, তুষার, ইমরান ও সাইফুল প্রমুখ।

দূর প্রবাসে বসে সংগঠনের পক্ষ থেকে সমাজের উন্নয়নমূলক কাজ ও মানবসেবা করে যাচ্ছেন ‘আখাউড়া প্রবাস বন্ধু সংগঠনের প্রধান উপদেষ্টা আবু সাঈদ, সভাপতি রাজু খান (তুর্কি), সিনিয়র সহসভাপতি নাঈম মিয়া, সাধারণ সম্পাদক মো. রফিক মিয়াসহ সংগঠনের সদস্যরা। প্রধান উপদেষ্টা আবু সাঈদ জানান, তাদের সংগঠনের কাজের ধারাবাহিকতা অব্যাহত রাখতে তিনি সবার দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ