,

দেশী গরুর-বেশী দাম

news-image

ফয়সল আহমেদ খান,বাঞ্ছারামপুর : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর ও পাশর্^বর্তী কুমিল্লার হোমনা উপজেলার প্রবাসী অধ্যুষিত এলাকায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জমতে শুরু করেছে কোরবানির পশুর হাট। এবার পশুর হাটে দেশি গরুর সংখ্যাই বেশি হওয়ায় দামও একটু বেশি বলে ক্রেতা ও বিক্রেতারা জানিয়েছেন।

আজ (শনিবার) বাঞ্ছারামপুর উপজেলার উজানচর,ছলিমাবাদ ও হোমনার ঘাড়মোড়া,মুন্সিরহাট বাজারের পশুর হাটে গিয়ে দেখা যায়, দেশের বিভিন্ন স্থান থেকে বিক্রেতারা দেশি গরু নিয়ে বাজারে এসেছেন। ক্রেতারা তাদের পছন্দের গরু ক্রয় করতে ঘুরে ঘুরে বাজার দেখছেন। ঈদের দিন ঘনিয়ে আসার সঙ্গে ক্রেতাদের ভিড়ও বাড়ছে হাটে। অনেক ক্রেতাই পছন্দ অনুযায়ী গরু কিনে বাড়ি ফিরছেন।

আছাদনগর কোরবানির পশুরহাটে আসা মুক্তিযোদ্ধা মমিনুল ইসলাম ও ডা.শহিদুল ইসলাম নামে দুই ক্রেতা বলেন, এবারের ঈদে দেশি গরু প্রচুর এসেছে। বিদেশি গরু খুব কম। ছোট ও মাঝাড়ি আকারের গরুর দাম অন্য বছরের তুলনায় একটু বেশিই। এসময় তারা ‘দেশী গরুর বেশী দাম’ বলে জানান এ প্রতিবেদককে।

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ