,

ইয়াবাসহ র‌্যাবের হাতে পুলিশের এএসআই আটক

news-image

৩১ হাজার ৮০০ পিস ইয়াবাসহ আবুল বাশার নামে পুলিশের এক সহকারী উপ-পরিদর্শককে (এএসআই) আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৭।

শনিবার (১৮ আগস্ট) সকাল ৯টার দিকে মিরসরাইয়ের বারৈয়ারহাট এলাকা থেকে তাকে আটক করে র‌্যাব। আটক আবুল বাশার ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা পুলিশে কর্মরত রয়েছেন বলে জানা গেছে। আবুল বাশার কুমিল্লা জেলার দেবিদ্বার বৈশের কোট এলাকার আবদুল হামিদের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার মো. নুরুজ্জামান  বলেন, ফেনী ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিমের নেতৃত্বে র‌্যাবের একটি টিম মিরসরাইয়ের বারৈয়ারহাট এলাকা থেকে ইয়াবাসহ আবুল বাশার নামে পুলিশের এক সহকারী উপ-পরিদর্শককে (এএসআই) আটক করেছে। তার কাছ থেকে ৩১ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

ফেনী ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিম  বলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা পুলিশে কর্মরত এএসআই আবুল বাশার কক্সবাজারের উখিয়া থেকে চট্টগ্রাম হয়ে ইয়াবাগুলো নিয়ে মোটরসাইকেলে করে নারায়ণগঞ্জ যাচ্ছিলেন।

র‌্যাব-৭ এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্ণেল মিফতাহ উদ্দিন আহমেদ জানান, আবুল বাশার ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা পুলিশে কর্মরত ছিলো। গত ২৬ মার্চ শশিদলে ৬০ বিজিবি’র কাছে মদ্যপ অবস্থায় মদ এবং অবৈধ মোটরসাইকেলসহ আটক হয় আবুল বাশার। পরে এ ঘটনায় আবুল বাশারকে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন্সে ক্লোজড করা হয়। ক্লোজড থাকাকালীন দ্বিতীয়বারের মতো উখিয়াতে যায় এবং ইয়াবা নিয়ে নারায়ণগঞ্জ যাওয়ার পথে র‌্যাবের হাতে আটক হয়।

গত জুলাই মাসের প্রথম সপ্তাহে আবুল বাশার ১৯ হাজার পিস ইয়াবা নিয়ে নারায়নগঞ্জ গিয়েছিল বলে জানান লেফটেন্যান্ট কর্ণেল মিফতাহ উদ্দিন আহমেদ।

 

বাংলানিউজ

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর