,

অসহায় দারিদ্র কুদ্দুস মিয়ার পাশে দাঁড়ালেন নাসিরনগর ইউএনও

news-image

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাত: মানুষ মানুষের জন্য। উপজেলা নিবার্হী কর্মকর্তা মাউসদ পারভেজ মজুমদার এমনি মনের একজন মানুষ।তিনি খবর পেয়েই অসহায় দারিদ্রতার সংগ্রামী কুদ্দুস মিয়ার পাশে সাহায্যের হাত নিয়ে দাঁড়ালেন। অভাব অনটন ও দারিদ্রতা ছিল কুদ্দুস মিয়ার নিত্য সঙ্গী।আজ বৃহস্পতিবার সকালে ইউএনও কার্যালয়ে আসলে তার খোজ-খবর নেন পরে নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর গ্রামের অসহায় দরিদ্র কুদ্দুস মিয়াকে উপজেলা ভিক্ষুক মুক্তকরণ তহবিল থেকে চা-চিনি,চায়ের সরঞ্জামসহ চা বিক্রির জন্য নগদ দুই হাজার টাকা পুঁজি প্রদান করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা মাউসদ পারভেজ মজুমদার । এসময় স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আনোয়ার হোসেন,থানার অফিসার ইনচার্জ তদন্ত রঞ্জন কুমার ঘোষ,ইত্তেফাক ও বিটিভির জেলা প্রতিনিধি মোঃ আরজু মিয়া,প্রধান শিক্ষক মো: আবদুর রহিম উপস্থিত ছিলেন । যাতে করে দরিদ্র কুদ্দুস মিয়া উক্ত ক্ষুদ্র ব্যবসা পরিচালনা করে আত্মনির্ভশীল ও লাভবান হন। শ্রীঘর গ্রামের অসহায় দরিদ্র কুদ্দুস মিয়া ইউএনও’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানান,স্ত্রী-চার কন্যা নিয়ে একটি জীর্ণ ঘরে বসবাস করেন।তার একটি ভাঙ্গা ঘর ছাড়া আর কিছুই নেই। খুবই কষ্টে দিন-যাপন করছেন। তার এই কষ্টে কথা শুনে হাত বাড়ালেন ইউএনও।

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ