,

বঙ্গবন্ধু বাঙ্গালি জাতির চির কালের উন্নয়ন ও চেতনার উৎস: তাজ মোহাম্মদ ইয়াছিন

news-image

জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা নাগরিক সমাজের সভাপতি হাজী তাজ মোহাম্মদ ইয়াছিন বলেছেন, বঙ্গবন্ধু বাঙ্গালি জাতির চির কালের উন্নয়ন ও চেতনার উৎস। তাঁর জন্ম না হলে আজকে আমরা একটি উন্নয়নশীল স্বাধীন রাষ্ট্র পেতাম না।

তিনি গত ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে খৈয়াসার-বিরাসার মোড়ে অবস্থিত ব্রাহ্মণবাড়িয়া আল মদিনা ডিজিটাল চক্ষু হাসপাতালে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির উদ্বোধনকালে এ কথা বলেন। বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুস সালামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে তিনি আরো বলেন, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। এই শোককে শক্তিতে পরিণত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যেভাবে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ সেই অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

মো: এনামুল হকের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষক লীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য মো: সাদেকুর রহমান শরীফ, পৌর আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও যুব নাগরিক সমাজের সভাপতি আব্দুল আওয়াল শিপলু, জেলা কৃষক লীগের সহ-সভাপতি তোফাজ্জল হোসেন জীবন, সদর উপজেলা সড়ক পরিবহন শ্রমিক লীগের সভাপতি আমিন শাহ। উপস্থিত ছিলেন হাসপাতালের চেয়ারম্যান শিহাব উদ্দিন ইবনে হাবিব উল্লাহ, ম্যানেজিং ডিরেক্টর এইচ এম নিজাম উদ্দিন, পরিচালক হেদায়েত উল্লাহ, ডা. হাবিবুর রহমান, ডা. সোহেল রানা, ডা. তারেক জামিল প্রমুখ। এছাড়াও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রায় ১৫০ জন রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়।

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ