,

নাসিরনগরে তিন দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলা শুরু

news-image

আকতার হোসেন ভুইয়া , নাসিরনগর :  ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত“অপ্রতিরোধ্য দেশের অগ্রযাত্রা,ফলের পুষ্টি দেবে নতুন মাত্র” এ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ বৃহস্পতিবার(১৬ আগষ্ট) তিন দিনব্যাপী ফলদ ও বৃক্ষমেলা শুরু হয়েছে। এ উপলক্ষে কৃষক কৃষানী ও শিক্ষার্থীদের অংশগ্রহনে একটি বর্ণাঢ্য র‌্যালি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাউসদ পারভেজ মজুমদারের সভাপতিত্বে এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেব,মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা হামিদা লতিফ,থানার অফিসার ইনচার্জ তদন্ত রঞ্জন কুমার ঘোষ,উপজেলা কৃষি কর্মকর্তা আনিছুজ্জামান,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আনোয়ার হোসেন,দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি মোঃ আরজু মিয়া,সাংবাদিক সুজিত চক্রবর্তীসহ উপ-সহকারী কৃষি কর্মকতা,কৃষক/কৃষানীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।মেলায় কৃষক কৃষানী ও শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিরতন করা হয়। এছাড়াও উপজেলা পরিষদ চত্বরে গাছের চারা রোপন করা হয়।

কৃষি ক্ষেত্রে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে স্বল্প খরচে অল্প পরিশ্রমে অধিক ফসল কিভাবে অর্জন করা যায়,যা বিভিন্ন স্টলে এর কিছু নমুনা তুলে ধরা হয়। বৃক্ষমেলায় ফলদ ও বনজসহ বিভিন্ন প্রজাতির বৃক্ষের ১০টি স্টলে উপজেলার বিভিন্ন এলাকার নার্সারীর মালিকরা অংশগ্রহন করেন।

 

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর