,

নাসিরনগরে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়েই জাতীয় শোক দিবস পালন

news-image

আকতার হোসেন ভুইয়া : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাত বাষির্কী পালন উপলক্ষে আজ বুধবার  সরকারি ,বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্টানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা,শোকর‌্যালী,বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ,স্কুল-কলেজের শিক্ষার্থীদের চিত্রাংকন প্রতিযোগিতা,মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্টিত হয়।

সকালে উপজেলা মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অপর্ণের পর উপজেলা প্রশাসনের উদ্যোগে সরকারি-বেসরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষক-শিক্ষিকা,শিক্ষার্থীদের সমন্বয়ে উপজেলার ইতিহাসে স্মরণকালের এক বর্ণাঢ্য শোক র‌্যালী উপজেলা সদরে বের করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাউসদ পারভেজ মজুমদারের আহমদের সভাপতিত্বে সাংস্কৃতিক সম্পাদক অরুণ জ্যোতি ভট্রাচার্যের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন নৌ-পরিবহন মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যা এটিএম মনিরুজ্জামান সরকার,উপজেলা ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেব,মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা হামিদা লতিফ,থানার অফিসার ইনচার্জ মোঃ আবু জাফর,উপজেলা আওয়ামীলীগের সভাপতি ডাঃ রাফিউদ্দিন আহমেদ অধ্যক্ষ মোঃ আলমগীর,বীর মুক্তিযোদ্ধা হাজ্বী আবদুল বাকি প্রমূখ। সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কুমার রায়,উপজেলা ছাত্রলীগ আহবায়ক নাসিরউদ্দিন রানা,যুগ্ম আহবায়ক শরীফুজ্জামান চৌধুরী সুমন প্রমূখ।

সভার শুরুতেই এক মিনিট নীরবতা পালন করা হয়। সভায় জাতির জনক ও তাঁর পরিবারের সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া আয়োজন করা হয়। এছাড়াও বাদ জোহর জাতির জনক ও তাঁর পরিবারের সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল এবং মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। এছাড়া আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পৃথক কর্মসূচী পালন করে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর