,

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্বের ইতিহাসে অবিসংবাদিত একটি নাম– উবায়দুল মোকতাধির চৌধুরী

news-image
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাৎ বার্ষিকি উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় মাসব্যাপি কর্মসূচি চলছে। মঙ্গলবার ১৪তম দিনে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ আয়োজিত কর্মসূচীর অংশ হিসেবে জেলা ছাত্রলীগের উদ্যোগে “ছাত্র রাজনীতি ও বঙ্গবন্ধু” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।
জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মঈন উদ্দিন মঈন, গোলাম মহিউদ্দিন খান খোকন, সাংগঠনিক সম্পাদক এডঃ মাহবুবুল আলম খোকন, আব্দুল হান্নান রতন, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোঃ শাহ আলম, উপ দপ্তর সম্পাদক মনির হোসেন, কার্যনির্বাহী সদস্য সাবেক ছাত্রনেতা হাজী মাহমুদুল হক ভূইয়া, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফেরদৌস, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাছুম বিল­্লাহ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মোকতাদির চৌধুরী এমপি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্বের ইতিহাসে অবিসংবাদিত একটি নাম। যিনি বাঙালির অধিকার আদায় এবং শোষণ-নিপীড়ন থেকে মুক্তির জন্য আজীবন সংগ্রাম করেছেন। মহান মুক্তিযুদ্ধ চলাকালীন পাকিস্তানিদের হাতে বন্দি অবস্থায়ও তিনি নতি স্বীকার করেননি। হাজার বছরের শ্রেষ্ঠ এই নেতাকে ঘাতকরা স্বপরিবারে হত্যা করে একটি কলঙ্কজনক অধ্যায় রচনা করেছে। তিনি বলেন- ঘাতকরা জাতির জনককে শুধু হত্যাই করেনি; ইতিহাস থেকে তাঁর নাম মুছে ফেলারও চেষ্টা করেছে। বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ঐতিহাসিক সত্যকেও তারা বিকৃত করার চেষ্টা করছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর