,

বিদেশে থাকা বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে এনে রায় কার্যকর করা হবে : কসবায় আইনমন্ত্রী

news-image

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বিদেশে থাকা বঙ্গবন্ধুর হত্যা মামলার সাজাপ্রাপ্ত খুনিদের ফিরিয়ে এনে রায় কার্যকর করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।

বুধবার বিকেলে কসবা উপজেলা সদরের স্থানীয় সুপার মার্কেট চত্বরে বঙ্গবন্ধুর ৪৩তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের সভায় আইনমন্ত্রী এ কথা বলেন।

সভায় বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে শেখ হাসিনার সরকারকে পুনরায় নির্বাচিত করার আহ্বান জানান মন্ত্রী।
আইনমন্ত্রী বলেন, ‘পাকিস্তানের প্রেতাত্মারা এখনো এ দেশে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তারা দেশকে দুর্বল করতে এবং দেশের উন্নয়নকে বাধাগ্রস্থ করতে নানা ষড়যন্ত্র করছে।’

উপজেলা আওয়ামী লীগ যুগ্মআহ্বায়ক এমজি হাক্কানীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন— ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার (এসপি) মো. আনোয়ার হোসেন বিপিএম (বার), উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আনিসুল হক ভূইয়া, উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলাম, আইনমন্ত্রীর সহকারী একান্ত সচিব ও উপজেলা আওয়ামী লীগ যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট রাশেদুল কায়সার ভূইয়া জীবন প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ