,

জিয়াউর রহমান ক্ষমতা দখলের পর বঙ্গবন্ধুর খুনিদের বিদেশে চাকরি দিয়েছিল-আখাউড়ায় আইনমন্ত্রী

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : আইন, বিচার, ও সংসদ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, বঙ্গবন্ধুর খুনিদের আইন অনুযায়ী ফাঁসি দেওয়া হবে না, তা কি করে হয়। এ নিয়ে কানাডার সঙ্গে কথা হচ্ছে। বিএনপি ক্ষমতায় থাকার সময় রাসেদ চৌধুরীকে আমেরিকায় থাকার ব্যবস্থা করে দিয়েছিল। আবার ক্ষমতায় এলে রাসেদ চৌধুরীকে ফিরিয়ে আনা হবে।
আজ মঙ্গলবার  দুপুরে ১৫ আগস্ট উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া উপজেলা আওয়ামী লীগ আয়োজিত শোক সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, জিয়াউর রহমান ক্ষমতা দখলের পর বঙ্গবন্ধুর খুনিদের বিদেশে চাকরি দিয়েছিল, কারণ তার ভয় ছিল খুনিরা দেশে ফিরে তার নাম বলে দিতে পারে। জিয়াউর রহমান ৬ বছর ক্ষমতায় ছিলেন। তারপর তাকে গুলি করে হত্যা করা হয়। কেউ তার বিচার করেনি। আমরা এর বিচারের কথা বলেছি।

তিনি আরেও বলেন, ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার পর ৩২ নম্বরে তার মরদেহ ফেলে রাখা হয়েছিল। ১৬ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করে হেলিকপ্টারে করে গোপালগঞ্জে নিয়ে যাওয়া হয়েছিল। যে দেশের জন্য দিনের পর দিন তিনি জেল খেটেছেন, এতকিছু করেছেন অথচ মৃত্যুর পর তার সঙ্গে বেইমানী করা হয়েছে।

আনিসুল হক বলেন, ডিসেম্বরের নির্বাচনে আবার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। তাই আপনারা নিজ এলাকার নৌকা মার্কার প্রার্থীকে ভোট দেবেন।

আখাউড়া সড়ক বাজারে মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সিরাজুল হক পৌর মুক্তমঞ্চে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ জয়নাল আবেদিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, কসবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রাশেদুল কায়সার জীবন, জেলা পরিষদ সদস্য আবুল কাশেম ভূঁইয়া প্রমুখ।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর