,

খাউড়া খড়মপুর ওরশে ১১ অপরাধীর কারাদন্ড

news-image
আখাউড়া  প্রতিনিধি : আখাউড়া খড়মপুর ওরশে গাজাসেবনসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত থাকার অভিযোগে গত শনিবার ও রোববার দুইদিনে ভ্রাম্যমান আদালত ১১জন অপরাধীকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছে। পুলিশের সহায়তায় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন সুলতানা ও নুসরাত লায়লা নিরা এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় ওরশের তৃতীয় দিন রোববার গাজা সেবনসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে শহিদুল ইসলামকে ১৫ দিনের কারাদন্ড দেয়া হয়, সজিব মিয়া, আব্দুল মিয়া ও জাহাঙ্গীরকে দেয়া হয় এক মাসের কারাদন্ড। সাগর মিয়া নামক একজনকে ০৭ দিনের, ছলেমান মিয়াকে ৩ দিনের ও সুমি বেগমকে দেড় বছরের কারাদন্ড দেয়া হয়।

ওরশের দ্বিতীয় দিন শনিবার ওরশ চলাকালীন খড়মপুর মাজার এলাকায় মাদকসহ বিভিন্ন অপরাধে লিপ্ত থাকার অভিযোগে মোঃ মহসিন মিয়াকে ৭ দিনের, বোদ্ধাকে  ১৫ দিনের, সোহাগ মিয়াকে ১৫ দিনের এবং সবুজ মিয়াকে ৩ দিনের সাজা দেয়া হয়। সাজাপ্রাপ্তদের ব্রাহ্মণবাড়িয়া জেলহাজতে পাঠানো হয়েছে।

আখাউড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন সুলতানা বলেছেন, খড়মপুর ওরশ চলাকালীন অপরাধীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যহত থাকবে।

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ