,

ব্রাহ্মণবাড়িয়ায় খামারে কোরবানীর জন্য প্রস্তুত করা হয়েছে লক্ষাধিক গরু

news-image
বিশেষ প্রতিনিধি,  ব্রাহ্মণবাড়িয়া : মাত্র কয়েকদিন পরেই পবিত্র ঈদুল আজহা। জেলায় কোরবানীর জন্য খামার গুলোতে প্রস্তুত রয়েছে বিপুল সংখ্যক কোরবানীর গরু । খামার গুলোতে লক্ষাধিক পশু হৃষ্টপুষ্ট করনের কাজ সম্পন্ন হয়েছে। প্রাণী সম্পদ বিভাগ জানিয়েছে ক্যামিক্যালের মাধ্যমে কোরবানির পশু মোটা তাজা করনের ব্যাপারে জিরো টলারেন্স নীতি গ্রহন করা হয়েছে। খামারীদের দাবী দেশে পর্যাপ্ত কোরবানির পশু রয়েছে। বাহির থেকে পশু আমদানি করা হলে হুমকীর মুখে পড়বে দেশীয় খামারীরা। ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রায় সাড়ে ১৪ হাজার খামার রয়েছে। এসব খামারে পশু কোরবানীর জন্য প্রস্তুত রয়েছে ১ লক্ষ ৪ হাজার ৭ শ ৩৫ টি গবাদি পশু।
গত বছর জেলায় ১ লক্ষ ৮১ হাজার পশু কোরবানি করা হয়। এবছরও সমপরিমান কোরবানির পশুর চাহিদা রয়েছে। তবে খমারীরা বলছেন, চাহিদা অনুপাতে পর্যাপ্ত কোরবানির পশু মজুদ রয়েছে। এসব কোরবানীর পশুকে প্রাকৃতিক উপায়ে মোটা তাজা করনের জন্য খামারীরা প্রশিক্ষন নিয়ে দিন-রাত কাজ করছেন। কৃত্রিম খাবারের পরিবর্তে খৈল, ভুসি, ঘাস সহ দেশীয় খাবারের মাধ্যমে বেড়ে উঠছে এসব প্রানী। খামারীদের মতে জেলায় যে পরিমান গবাদি পশু রয়েছে তা দিয়েই কোরবানীর চাহিদা মেটানো সম্ভব।
পাৃর্শ্ববর্তী দেশ ভারত থেকে গরু আমদানী করা হলে দেশীয় খামারীরা ক্ষতিগ্রস্ত হবে। বঞ্চিত হবে কাঙ্খিত লাভ থেকে। ক্যামিকেলের ব্যবহার রোধে নিয়মিত পর্যবেক্ষনের পাশাপাশি প্রাকৃতিক উপায়ে পশু মোটা তাজা করনের জন্য খামারীদের প্রয়োজনীয় প্রশিক্ষন দেয়া হয়েছে বলে জানিয়েছেন এই প্রানি সম্পদ কর্মকর্তাবাহির থেকে গরু আমদানী বন্ধ এবং দেশে অবৈধভাবে ভারতীয় গরুর পাচার রাধে সংশ্লিষ্টরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবী খামারীদের।

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ