,

ব্রাহ্মণবাড়িয়ায় টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

news-image
নিজস্ব প্রতিনিধি : সাংবাদিকদের উপর নির্যাতনের প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবীতে ব্রাহ্মণবাড়িয়ায় টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকালে প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি মঞ্জুরুল আলম ।
এ সময় বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট সাধারন সম্পাদক রিয়াজউদ্দিন জামি, সহ-সভাপতি আল আমিন শাহিন, পিযুষ কান্তি অচার্য্য সহ স্থানীয় সংবাদিক বৃন্দ । বক্তারা পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর হামলা ও নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে বিচারের দাবী জানান।
পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে । একই দাবীতে জেলার কসবাও সাংবাদিকদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ