,

ব্রাহ্মণবাড়িয়ায় অতিরিক্ত পুলিশ সুপারকে ব্যাপকভাবে সংবর্ধনা 

news-image

সাইফুর রহমান বিজয় : ব্রাহ্মণবাড়িয়ার জনবান্ধব অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইকবাল হোসেন কে ব্রাহ্মণবাড়িয়া থেকে কক্সবাজার বদলি হওয়া খবরে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে ব্যাপকভাবে বিদায় সংবর্ধনা দেওয়া হচ্ছে। আজ শনিবার জেলা শিল্পকলা একাডেমিতে ব্রাহ্মণবাড়িয়ার জনপ্রিয় সামাজিক সংগঠন “আলোর পথে” কর্তৃক আয়োজিত বিদায় অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এড: লোকমান হোসেনের সভাপত্বিতে, প্রধান অতিথি হিসেবে  উপস্হিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার জনাব ইকবাল হোসেন।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার প্রবীন আইনজীবি মিন্টু ভৌমিক,জনাব হযরত আলী,ড্রিমফর ডিস্যাবিলিটির প্রতিষ্ঠাতা মুন্না আজিজ, জনাব বাচ্ছু মিয়া,কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য ফারুক ব্যাপারী প্রমুখসহ। প্রধান অতিথির বক্তৃতায় জনাব ইকবাল হোসেন বলেন,ব্রাহ্মণবাড়িয়া মানুষদের আজীবন মনে থাকবে এবং ব্রাহ্মণবাড়িয়াতে আমি অনেক কিছু পেয়েছি।

তাছাড়া ব্রাহ্মণবাড়িয়ার সামাজিক সংগঠনগুলোর প্রশসংসা করে বলেন,ব্রাহ্মণবাড়িয়ার আলোর পথেসহ সকল সংগঠনের পাশে সবসময় থাকব।এ ছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনটির সহ-সভাপতি ডাক্তার নুরুল হুদা পাভেল ও সাধারণ সম্পাদক পুষ্পেন ভৌমিক।

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ