,

নাসিরনগরে পাট পাহারা দিতে গিয়ে লাশ হলেন কৃষক

news-image

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার রসুলপুর গ্রামে নিজের জমির পাট পাহারা দিতে গিয়ে লাশ হলেন জালাল মিয়া (৬৫)নামে এক কৃষক। আজ শনিবার সকালে পুলিশে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান,শুক্রবার রাতে রসুলপুর গ্রামের মৃত আবদুর রহমানের ছেলে জালাল মিয়া রসুলপুর গ্রামের পাশ্ববর্তী কাষ্টি নদীতে নৌকায় রাখা নিজের জমির পাট পাহারা দিতে যায় । নৌকার মধ্যে নিথর দেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ সকালে নৌকা থেকে গলাকাটা লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

পুলিশ প্রাথমিক ভাবে ধারণা করছেন কে বা কারা বৃদ্ধাটিকে গলা কেটে হত্যা করে লাশটি নৌকায় ফেলে গেছে। নাসিরনগর থানার ওসি মোঃ আবু জাফর বিষয়টি নিশ্চিত করে জানান,নিহতের গলার এক অংশে কাটার চিহ্ন রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ