মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাঞ্ছারামপুরে বেপোয়ারা হয়ে উঠেছে মাদক ব্যবসায়ীরা

news-image

ফয়সল আহমেদ খান,বাঞ্ছারামপুর প্রতিনিধি,ব্রাাহ্মনবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় সরকারের চলমান মাদকবিরোধী অভিযান চলমান থাকা সত্বেও বেপোয়ারা হয়ে উঠেছে স্থানীয় মাদক ব্যবসায়ীরা।গত ৭ দিনে উপজেলার বিভিন্নস্থানে মাদক ব্যবসায়ীরা মাদকবিরোধীদের উপর বিভিন্ন সময় নানান উপায়ে প্রকাশ্যে আবার মুখোশ পরে হামলার ঘটনা ঘটে।এতে ৩ জন গুরুতর আহত হওয়াসহ মোট ৭ জন আহত হয়েছে।এ ঘটনায় আজ থানায় মামলার প্রস্তুতি চলছে।

সর্বশেষ গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ২ টায় উপজেলার দরিকান্দি ভোরেরবাজার এলাকায় একদল মুখোশধারী মাদকব্যবসায়ী দলিল লিখক, সংস্কৃতিকর্মী ও ফেসবুকে মাদকের বিরুদ্ধে সোচ্চার মো.তাজুল ইসলাম ডালিম মোক্তারকে ঘরে প্রবেশ করে কুপিয়ে রক্তাত্ব করেছে।আজ শুক্রবার তাকে বাঞ্ছারামপুর সদর সরকারি হাসপাতালে ভর্তি করালে রোগীর অবস্থার অবনতি হলে সকালে ঢাকায় পাঠানো হয়।

এর আগে গত বুধবার উপজেলার ফরদাবাদে মাদক বিক্রি করতে বাধা দেয়ায় স্থানীয় চিহ্নিত মাদককারবারি ও স্বেচ্ছাসেবকলীগ নেতা আলমগীর হোসেন কালা দিনেদুপুরে প্রকাশ্যে তার অনুগত মাদকব্যবসায়ীদের নিয়ে এলাকার মাদক বিরোধী ফরদাবাদ ইউনিয়নের চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ সেলিমসহ ৫জনকে উপর কুপিয়ে আঘাত করাসহ ফরদাবাদ ইউপি চেয়ারম্যানের গাড়ি ভাঙচুর ও চেয়ারম্যানকে না পেয়ে ড্রাইভারকে কুপিয়ে আহত করে।এতে গাড়িতে থাকা তুষার নামে এক যুবকের চোখ অন্ধ হওয়ার পথে।আহত তুষার বাদী হয়ে বাঞ্ছারামপুর মডেল থানায় মামলা করায়,ক্ষুদ্ধ হয়ে মাদক ব্যবসায়ীরা কালা’র নের্তৃত্বে সংঘবদ্ধ হয়ে উল্টো দুটি বা:দ:বি ৭ ধারায় গত পরশু (বৃহস্পতিবার) জেলা জর্জকোর্টে মামলা করেন। এতে ফরদাবাদ ইউনিয়ন চেয়ারম্যানসহ ১৫জনকে আসামী করা হয়।
এবিষয়ে বাঞ্ছারামপুর উপজেলা সাব-রেজিষ্ট্রারের অফিসের দলিল লিখক সমিতির সাধারন সম্পাদক মো.মোকবল হোসেন মোক্তার বলেন,-‘অবিলম্বে ডালিম মোক্তারের উপর হামলাকারী মাদক ব্যবসায়ীদের গ্রেফতার ও বিচারের দাবী করছি।ডালিম মাদক বিরোধী যুবক বলেই তার উপর এ যাবত ৩ দফা হামলা করেছে সন্ত্রাসীরা।থানায় মামলা করেও কোন সুরাহা হচ্ছে না।আসামী ধরা পড়ছে না।’।
এ বিষয়ে বাঞ্ছারামপুুর মডেল থানার ওসি (তদন্ত) সাব্বির আহমেদ বলেন, ‘আমরা মাদক ব্যবসায়ীদের খুজছি।তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।তারা আকষ্মিকভাবে রাতে এসে হামলা করছে।তাদের গ্রেফতার হতেই হবে।’