,

আগামী শুক্রবার থেকে খড়মপুর শাহপীর কল্লাহ বাবার বার্ষিক ওরশ শুরু

news-image

আখাউড়া প্রতিনিধি: আগামী ১০ আগষ্ট ২০১৮’ শুক্রবার থেকে আখাউড়া খড়মপুর শাহপীর কল্লাহ শহীদ (র:) মাজারে সপ্তাহ ব্যাপী বার্ষিক ওরশ মোবারক শুরু হবে। ওরশকে কেন্দ্র করে মাজার এলাকায় ভক্ত আশেকানদের ভীড় বাড়ছে। এবারও ওরশে লক্ষ লক্ষ ভক্ত আশেকানদের জমায়েত হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন।

এদিকে খোজ নিয়ে জানাগেছে, হযরত শাহ ছৈয়দ আহাম্মদ গেছু দারাজ (রঃ) প্রকাশ্যে শাহপীর কল্লাহ শহীদ(রঃ) মাজারে সপ্তাহ ব্যাপী ওরশের সময় প্রতিদিন হালকা জিকির, ওয়াজ নসিহত, দোয়া মাহফিল ও তাবারক বিতরণ করা হবে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার ভক্ত আশেকান ইতিমধ্যে মাজারে আসতে শুরু করেছে। ট্রেন, সড়ক ও নৌপথে মানুষ আসছে।

খোজ নেয়ার সময় দেখাগেছে, মাজারের কাফেলাগুলো ওরশ উপলক্ষ্যে নতুন করে সাজানো হচ্ছে। বিশাল এলাকাজুড়ে গড়ে উঠছে বিভিন্ন ধরনের দোকানপাট। আইন শৃংখলা রক্ষায় পুলিশ ও র‌্যাব মোতায়েন করা হবে বলেও কর্তৃপক্ষ জানিয়েছেন।
মাজার কমিটির সদস্য হাসান খাদেম জানায়, আগামী ১৪ আগষ্ট মঙ্গলবার বিশেষ মোনাজাত ও ১৬ আগষ্ট ভোরে ওরশের সমাপ্ত হবে।

তিনি আরো জানান, ওরশে এবারও লাখো মানুষের সমাগম ঘটবে। ইতিমধ্যে ওরশ উপলক্ষ্যে দুর দূরান্ত থেকে ভক্ত-আশেকানদের আগমন শুরু হয়েছে। ওরশ শুরু হলে ভক্ত আশেনকানদের ঢল নামবে।

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ