,

ব্রাহ্মণবাড়িয়ায়” ট্রাফিক সপ্তাহ” উপলক্ষে ৩দিনে সাঁড়ে চার শতাধিক মামলা  

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মনবাড়িয়ায় চলমান ট্রাফিক সপ্তাহ উপলক্ষ জেলা পুলিশ কুমিল্লা-সিলেট মহাসড়কের কাউতলী, পৈরতলা, মর্ধ্যপাড়া ও ঘাটুরায় অভিযান পরিচালনা করছেন। এছাড়া শহরের ভিতরের গুরুত্বপূর্ণ সড়ক ফকিরাপুল ব্রীজ সংগল্ন চলছে অভিযান। এসময়  মহাসড়ক ও শহরের গত ৩ দিনে ৪৪১টি মামলা দিয়েছে জেলা পুলিশ। যানবাহন ও চালককে বিভিন্ন ত্রুটির কারণে এসব মামলা দেওয়া হয়। জরিমানা বাবদ আদায় করা হয় প্রায় ৫৫ হাজার টাকা। এসময় অভিযানে গত ৩দিনে যানবাহন ও চালককে প্রায় ৪৪১টি মামলা দেওয়া হয়েছে। এর মধ্যে যানবাহনে ত্রুটি, কাগজে সমস্যাসহ নানান কারণে ২২৮টি ও চালকের ড্রাইভিং লাইসেন্স, ইন্সুরেন্স, হেলমেট না থাকার কারণে ২১৩টি মামলা দেওয়া হয়েছে বলে পুলিশ সূএে জানা যায়। আর জরিমানা  আদায় করা হয় প্রায় ৫৫ হাজার টাকা মত।
এদিকে আজ বুধবার বেলা সাঁড়ে এগারটার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের কাউতলী ও পৈরতলায় সপ্তাহ ব্যাপী অভিযানে  উপস্হিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত  পুলিশ সুপার মো.ইকবাল হোসাইন, জেলা ট্রাফিক পরিদর্শক মো: সারোয়ার হোসেন নিজামী, সদর মডেল থানার (এসআই) মো:নাজমূল আলম, পুলিশের অন্যান্য সদস্য সহ স্কাউট সদস্যবৃন্দ।
এব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. ইকবাল হোসাইন জানান, চলমান ট্রাফিক সপ্তাহে উপলক্ষে বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে মামলাসহ সাধারণ জনগণকে অবহিত করা হচ্ছে। স্কুল ও কলেজগুলোতে শিক্ষার্থীদের ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতার লক্ষ্যে অবহিতকরণ ও শপথ করানো হচ্ছে। নিরাপদ সড়কের জন্য এই ধারা অব্যাহত থাকবে।

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ