,

বিএনপি-জামাতের কোন ষড়যন্ত্রই কাজে আসবে না : মোকতাদির চৌধুরী

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ও জেলা আওয়ামীলীগের সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন আওয়ামীলীগ সরকার শিক্ষাবান্ধব সরকার। আওয়ামীলীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশে শিক্ষা খাতে অভূতপূর্ব উন্নয়ন হচ্ছে। শিক্ষা ছাড়া একটি দেশ ও জাতি এগুতে পাড়ে না। সে জন্য সরকার শিক্ষা খাতে অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছেন।

তিনি সোমবার ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চম্পকনগর মডেল স্কুল এন্ড কলেজের চারতলা বিশিষ্ট নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে মোকতাদির চৌধুরী এমপি এসব কথা বলেন। আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনে নৌকা প্রতীকে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত একক প্রার্থী উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি আরো বলেন, দেশ এখন সব দিক থেকে এগিয়ে আছে। জনগনের মাথাপিঁচু আয় বেড়েছে। উন্নত দেশগুলোর সাথে পাল্লা দিয়ে দেশ যখন এগিয়ে চলছে এমন মূহুর্তে স্বাধীনতা বিরোধী জামাত বিএনপি দেশকে পিছিয়ে নেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা কোমলমতি শিক্ষার্থীদের নিয়েও দেশ অস্থিতিশীল করতে বিভিন্নভাবে প্রপাকান্ডা ছড়াচ্ছে। তাদের কোন ষড়যন্ত্রই কাজে আসবে না।

ভিত্তিপ্রস্তর স্থাপনকালে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন,বিজয়নগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি জহিরুল ইসলাম ভূইয়া, সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট তানভীর ভূইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী আফরোজ, চম্পকনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ হামিদুল হক হামদু, চম্পকনগর মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুস সাত্তার সরকার, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক হাজী মোঃ রাসেল খান প্রমূখ। এসময় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ চম্পকনগর মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়নে চম্পকনগর মডেল স্কুল এন্ড কলেজের চারতলা বিশিষ্ট নতুন একাডেমিক ভবনটি নির্মাণ করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ