আগস্ট মানে বাঙালি জীবনে শোকের মাস, বেদনার মাস
নিজস্ব প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় মাসব্যাপি কর্মসূচি শুরু হয়েছে। সোমবার ৬ষ্ঠ দিনে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ আয়োজিত কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশ কৃষকলীগ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে “খাদ্যে স্বয়ং সম্পূর্ণতা অর্জনে বঙ্গবন্ধুর সবুজ বিপ্লব” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ সমীর চন্দ। জেলা কৃষকলীগের লীগের সভাপতি ছাদেকুর রহমান শরিফের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি আলহাজ্ব আজিজুল হক, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মজিবুর রহমান বাবুল, বাংলাদেশ কৃষকলীগের কৃষি বিষয়ক সম্পাদক সেলিম ভূইয়া, ডিপ্লোমা কৃষিবিদ ইন্সটিটিউশন জেলা শাখার সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জাকির হোসেন, নবীনগর উপজেলা কৃষকলীগের সভাপতি রানা শামীম রতন, সদর উপজেলা কৃষকলীগের সভাপতি আলহাজ্ব নূর মোঃ খলিফা, আখাউড়া উপজেলা কৃষকলীগের সভাপতি শফিকুল আলম মাশুক, বিজয়নগর উপজেলা কৃষকলীগের সভাপতি আলমগীর কবির, ব্রাহ্মণবাড়িয়া শহর কৃষকলীগের সভাপতি তোফাজ্জল হোসেন জীবন, বরকত উদ্দিন খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন দুলাল।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সমীর চন্দ বলেন, আগস্ট মানে বাঙালি জীবনে শোকের মাস, বেদনার মাস। রক্তের আখরে লেখা আগস্ট আমাদের চেতনার নতুন করে সাড়া জাগায়। বীর বাঙালির ইতিহাসে কলঙ্কিত এক অধ্যায় সূচিত হয়েছে এ মাসেই। ইতিহাসের দীর্ঘ পথ পেরিয়ে বাঙালি কলঙ্কমুক্ত হলেও আমাদের প্রতিটি শিরা- উপশিরা ও ধমনিতে তীব্র ঘৃণার উদ্রেক করে এ মাস। ইতিহাসে হয়তো এ মাসে অনেক বিজয়ের কাহিনী লেখা আছে। কিন্তু বিজয়ের সেসব কাহিনী রক্তের স্রোতধারায় মিশেছে আগস্টে এসে। এ মাস নতুন করে ভাবতে শেখায়। এ মাস প্রতিশোধের চেতনায় শাণিত করে সবাইকে। ১৯৭৫ সালের এ মাসেই বাঙালি জাতি হারিয়েছে হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। তিনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল ক্ষুধা ও দারিদ্রমুক্ত সোনার বাংলা গড়া। আর এই স্বপ্ন পূরণে তারাই কন্যা জননেত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাই এর ধারাবাহিকতা ধরে রাখতে আগামীতেও নৌকা প্রতীকে ভোট দিয়ে মানবতার মানস কন্যা জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে।











