,

চান্দেরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ বছর ধরে প্রধান শিক্ষক নেই

news-image

আকতার হোসেন ভুইয়া ,নাসিরনগর : শিক্ষার্থী আছে শিক্ষক নেই এ সমস্যায় জর্জরিত নাসিরনগর উপজেলার পূর্বভাগ ইউনিয়নের চান্দেরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় । গত ৫ বছর ধরে প্রধান শিক্ষক নেই।সরজমিনে গিয়ে দেখা যায়, চান্দেরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৬ জন শিক্ষকের পদের মধ্যে শিক্ষক রয়েছে মাত্র ৪‘জন। দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষকসহ ২ জন শিক্ষকের পদ শূণ্য রয়েছে। ছাত্রছাত্রী রয়েছে প্রায় ছয়শত। একজন সহকারি শিক্ষক প্রধান শিক্ষককের দায়িত্ব পালন করছেন। অন্যজন ক্লাশ নিতে হিমসিম খাচ্ছেন। দীর্ঘদিন ধরে চলছে এ অবস্থা।

এ অবস্থা সম্পর্কে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আশরাফ উদ্দিন জানান, ৬ জন শিক্ষকের মধ্যে প্রধান শিক্ষকসহ ২‘জন শিক্ষকের পদ শূণ্য রয়েছে । গত ৩১ মার্চ‘২০১৩ সালের থেকে প্রধান শিক্ষকের পদটি শূন্য পড়ে রয়েছে। বিদ্যালয়ে মোট শিক্ষার্থীর সংখ্যা ৫শ‘৯৩ জন। প্রতিদিন বিদ্যালয় শিক্ষার্থীর সকল ক্লাস নিতে আমাদেরকে হিমসিম খেতে হচ্ছে। একটি ক্লাসে পড়া দিয়ে আরেকটি ক্লাসে ঢুকতে হয়।

শিক্ষক সংকটে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম মারাতœকভাবে ব্যাহত হচ্ছে। অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করে জানায়, বছরের পর বছর ধরে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে অথচয় যেন দেখার কেউ নেই। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিদ্যালয়টির দিকে নজর দেয়া উচিত। তা-না হলে বেশীদিন এ অবস্থায় চললে অনেক শিক্ষার্থী ঝরে পড়ার পাশাপাশি বিদ্যালয় ছেড়ে অন্যত্র চলে যাবে।

উপজেলা শিক্ষা কর্মকর্তা উম্মে সালমা বিদ্যালয় গুলোতে শিক্ষক সংকট কথা স¦ীকার করে জানায়,একজন প্রধান শিক্ষক প্রতিস্থাপন প্রাপ্ত হওয়ায় নতুন ভাবে এ বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ দেয়া যাচ্ছে না। তবে খুব শ্রীঘই সহকারী শিক্ষকের শূন্য পদটি পূরণে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে ।

 

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর