,

ব্রাহ্মণবাড়িয়ায় মাচা ভেঙ্গে দুই শ্রমিকের মৃত্যু

news-image

তৌহিদুর রহমান নিটল , ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় নির্মাণাধীন ভবনের কাজ করার সময় মাচা ভেঙ্গে নীচে পড়ে অনিকুল ইসলাম ও আঃ রহিম নামের দুই শ্রমিক নিহত হয়েছে। আজ শনিবার পৌর এলাকার মাছ বাজারের পিছনে এই ঘটনা ঘটে।

তাদের বাড়ী চাঁপাইনবাবগঞ্জের জেলার শিবগঞ্জ থানার পাড়কানপাড়া গ্রামে। পুলিশ ও স্থানীয় জানায়, কসবার পৌর এলাকার মাছ বাজারের পিছনের একটি ৫তলা ভবনের ৩ তলায় মাচা বেধে কাজ প্লাস্টারের কাজ করছিল। এ সময় মাচা ছিড়ে নিচে পড়ে গিয়ে অনিকুল মাথায় এবং রহিম কোমরে গুরুত্বর আঘাত পায় ।

তাদেরকে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর চিকিৎসারত অবস্থায় অনিকুল মৃত্যু হয়। কর্তব্যরত চিকিৎসক রহিমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ঢাকায় নেয়ার পথে নরসিংদীতে আঃ রহিম মারা যায়।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক জানান, নিহতের পরিবার থেকে অভিযোগ দেওয়া হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ