,

আজকের মেধাবীরাই সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবে

news-image

নিজস্ব প্রতিনিধি : সাহিত্য একাডেমি আয়োজিত মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবির বলেছেন, মেধাবীদের লালন করা আমাদের একান্ত কর্তব্য। আজকের মেধাবীরাই ভবিষ্যৎ বাংলাদেশের কান্ডারি। তারাই দেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাবে।

মঙ্গলবার গভঃ মডেল গার্লস হাই স্কুল মিলনায়তনে ব্রাহ্মণবাড়িয়ার তিন কৃতি সন্তান আমীর আলী চৌধুরী, হোসনে আরা রহমান ও হাসিন আরা কাশেম এর নামে এই মেধাবৃত্তি প্রদান করা হয়। তারা তিনজনই শহরের মৌলভীপাড়াস্থ ওয়াজেদ আলী চৌধুরীর সন্তান। স্ব-স্ব ক্ষেত্রে তারা কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। তাঁদের পুত্র- কন্যারাও স্ব- স্ব মহিমায় মহিমান্বিত।
সাহিত্য একাডেমির সভাপতি জয়দুল হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গভঃ মডেল গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা নাঈমা জান্নাত, অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফরিদা নাজমীন, মনজুর ইকবাল, আফসানা চৌধুরী, জাবেদ চৌধুরী খায়েস, ফাহাত ফাতিমা ও ড. ফাহিমা খান।

অনুষ্ঠানে অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের আব্দুল­াহ্ আল আমিন, আহমদ আবরার আরইয়ান, তাদির ইসলাম অন্তর, গভঃ মডেল গার্লস হাই স্কুলের শোভারানি লোঠু, শিফা আক্তার, রাইহান কবির ইলমা ও সৈয়দ ইসরাত জাহান ঐশীকে মেধাবৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন সাহিত্য একাডেমি’র মানিক রতন শর্মা ও রিপন দেবনাথ প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ