,

বাঞ্ছারামপুর ড.রওশন আলম কলেজের অধ্যক্ষকে মারধর

news-image

ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর উপজেলা ফরদাবাদ ড.রওশন আলম কলেজের ৬ প্রভাষককে শোকজ করার জের হিসেবে আজ সোমবার সকাল ১১ঘটিকায় কলেজের অধ্যক্ষ স্বপন কুমার গোস্বামী (৫৭)কে মারধর করেছে শোকজকারীরা। তারা হচ্ছে -প্রভাষক সফিকুল ইসলাম,ফেরদৌস মিয়া, মোহসিন মোল্লা, জয়নাল আবেদীন,মাসুদুর রহমান,ও সেলিনা বেগম । কলেজ অধ্যক্ষ জানান অভিযুক্ত প্রভাষকরা কলেজের বিধিবহিভ’ত কার্য কলাপে জড়িত থাকার কারনে তাদেরকে শোকজ করা হয় ।

শোকজ করাকে কেন্দ্র করে ৬ প্রভাষক পরিকল্পিতভাবে রুমে প্রবেশ করে কথা কাটাকাটির এক পর্যায়ে উত্তেজিত হয়ে আমাকে মারধর করে আহত করে। এ ব্যাপারে শোকজকারী প্রভাষক সফিকুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি অধ্যক্ষকের অভিযোগ সঠিক নয় বলে উল্লেখ করেন। তিনি বলেন আগামী ৩১ জুলাই রোজ মঙ্গলবার গর্ভনিং বডির মিটিং এর জন্য নোটিশ না পড়ে আমাদেরকে নোটিশ বহিতে স্বাক্ষর দেয়ার কথা বললে আমরা নোটিশ না পড়ে স্বাক্ষর দিবনা বলে জানালে অধ্যক্ষ উত্তেজিত হয়ে যান । পরে উভয়ের মধ্যে ধাক্কাধাক্কি হলে অধ্যক্ষ মাটিতে পড়ে যান । মারধর করার বিষয়টি সঠিক নয় । আহত অধ্যক্ষকে বাঞ্ছারামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে ।
এলাকার জনগনের সাথে যোগাযোগ করে জানা গেছে যে,দীর্ঘ দিন যাবত কলেজ সভাপতি ড. রওশন আলম ও দাতা সদস্য মেজর (অবঃ) নুরুল আফসারের সাথে কলেজের আভ্যন্তরিন বিষয় নিয়ে মনোমালিন্য চলে আসছে । এর জের হিসেবে এ ঘটনা ঘঠেছে বলে ধারনা করা হচ্ছে । এ রির্পোট লিখা পর্যন্ত থানা কোন মামলা হয়নি ।

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ