,

আশুগঞ্জের ইউএনও’র চেষ্টায় বাল্য বিবাহ থেকে রক্ষা পেল কিশোরী

news-image

নিজস্ব প্রতিবেদক : আশুগঞ্জ উপজেলার বইগরে উপজেলা নিবার্হী কর্মকর্তা মৌসুমী বাইন হিরার চেষ্টায় বাল্য বিবাহ থেকে এক কিশোরী। সোমবার দুপুরে আশুগঞ্জ উপজেলার বইগর গ্রামের মাদ্রাসার সপ্তম শ্রেণীতে পড়–য়া কিশোরীর সাথে পাশ্ববর্তী সরাইল উপজেলার কুট্টাপাড়া গ্রামের ইব্রাহীম ঠাকুরের ছেলে জিএম ঠাকুরের বিয়ে কথা ছিল। বাড়িতে টানানো হয়েছিল অনুষ্ঠানের প্যান্ডেল। সেই কথা মতো ছেলে বাড়ির লোকজন কনের বাড়িতে এসে হাজির। দুই পরিবারের লোকজনের উপস্থিতে চলছিল খানাদানা।

বিষয়টি উপজেলা নির্বার্হী কর্মকর্তা মৌসুমী বাইন হিরা জানতে পেরে তাৎক্ষনিক বইগরে কনের বাড়িতে গিয়ে হাজির হন। এসময় কনের বাবাসহ নিকট আত্বীয়দের বাল্য বিবাহ না দিতে বুঝাতে থাকেন। এবং বাল্য বিবাহ অপরাধ বিষয়টি অবহিত করলে। কনের বাবা ও পরিবারের সদস্যরা কনেকে এখন বিবাহ দিবেনা বলে প্রতিশ্রুতি দেন। এবং মুচলেকা দেন কনের বাবা। পরে দূর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউল করিম খানের জিম্মায় কনেকে বুঝিয়ে দেন পরিবারের কাছে। এ সময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা আক্তার উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বার্হী কর্মকর্তা মৌসুমী বাইন হিরা জানান, বইগরে বাল্য বিবাহ হচ্ছে বিষয়টি আমি জানতে পারি দুপুরে। তাৎক্ষনিক কনে বাড়িতে গিয়ে কনের বাবাসহ পরিবারের লোকজনকে বিয়ে দিতে বারন করি। এবং পরিবারের লোকজনকে বুঝতে চেষ্টা করি। বুঝানোর পর কনের ও বরের পরিবারের লোকজন সঠিক বয়স না হলে বিবাহ দিবে না বলে প্রতিশ্রুতি দেন। সেই সাথে মুচলেকাও দেন। বাল্য বিবাহ রোধে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। বাল্য বিবাহের খবর পাওয়া গেলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনআনুগ ব্যবস্থা নেয়া নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ