,

রাজশাহীতে ভোট দেননি বিএনপি প্রার্থী বুলবুল

news-image
পাপন সরকার শুভ্র, রাজশাহী : বিকেল ৪টায় রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শেষ হলেও নিজের ভোটই দিলেন না বিএনপির মেয়রপ্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল। প্রতিটি ভোটকেন্দ্রের সামনে আওয়ামী লীগের মেয়রপ্রার্থী খায়রুজ্জামান লিটনের
নেতা-কর্মীরা মাঠে থাকলেও ছিল না বুলবুলের কোনো নেতা-কর্মী। ফলে ভোট উৎসবের দিনেও নিঃসঙ্গ হয়ে পড়েছেন বিএনপির মেয়রপ্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল।
তার নিজকেন্দ্র স্যাটেলাইট স্কুল মাঠে তার ভোট দেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তিনি
ভোট দেননি। অনেকেই এটাকে তার স্ট্যান্টবাজি বা নাটক হিসেবে অভিহিত করেছেন।
অবশ্য তিনি সাংবাদিকদের বলেন, যে দেশে গণতন্ত্র নেই সেখানে আমার ভোট দিয়ে কোনো
লাভ নেই। কারো সঙ্গে কোনো ঝামেলাও করতে আমি রাজি নই। দুপুর ১২টার পর থেকে তিনি রাজশাহীর বিনোদপুর ইসলামিয়া কলেজে গিয়ে অবস্থান নেন। সেখানে বৃষ্টি নামলে একাই মাঠের ঘাসে বসে থাকেন।
এসময় তিনি সাংবাদিকদের কাছে অভিযোগ করে মেয়রপ্রার্থী বুলবুল বলেন, পুরো নগরীতে একই অবস্থা। সব কেন্দ্র দখল করে আছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। আমি কোন কেন্দ্রে যাব আর কোন কেন্দ্রে গিয়ে ঠেকাবো। তাই বসে আছি কেন্দ্রের বাইরে।

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ