,

শিশুর মৃত্যু

news-image

ব্রাহ্মণবাড়িয়ায় আম কাটার সময় মায়ের পাশে খেলার সময় বটির উপর পড়ে রাব্বী নামের আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার বিকাল সাড়ে ৫টার দিকে জেলা শহরের কান্দিপাড়ার মায়মল হাটিতে। রাব্বী ওই এলাকার হেলাল মিয়ার ছেলে।

পরিবার সদস্যরা জানায়, রাব্বীর বাবা হেলাল শহরের খালপাড়ের কাঠ ব্যবসায়ী। বিকালে রাব্বীর মা বটি দিয়ে আম কাটছিলেন। এর পাশেই রাব্বী খেলা করছিল। এসময় কিছু বুঝে উঠার আগেই রাব্বী উল্টে দায়ের উপর পড়ে যায়। এতে তার বুকে আঘাত লাগে।

পরে পরিবারে সদস্যরা রাব্বীকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।জেলা সদর হাসপাতালের চিকিৎসক ফায়েজুর রহমান ফায়েজ জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই রাব্বী মারা যায়। হৃদপিণ্ড ও ফুসফুসে দায়ের আঘাত লাগার কারণে রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) জিয়াউল হক জানান, ঘটনাটি মর্মান্তিক। তবে এই বিষয়ে এখনো কেউ অভিযোগ দেয়নি।

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ