,

আলোচিত নাসিরনগরের ঘটনায় ইউপি চেয়ারম্যান কারাগারে

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার হিন্দু পল্লীতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়েরকৃত মামলায় উপজেলার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাশেমকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

দীর্ঘদিন পলাতক থাকার পর রোববার ব্রাহ্মণবাড়িয়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন হাশেম। বিচারক আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

খোঁজ নিয়ে জানা গেছে, নাসিরনগরে হিন্দু পল্লীতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়েরকৃত আট মামলার মধ্যে একটি মামলায় ২২৮ জনকে অভিযুক্ত করে গত বছরের ডিসেম্বর মাসে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দেন তদন্তকারী কর্মকর্তা। অভিযুক্তদের মধ্যে নাসিরনগর উপজেলার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাশেম, হরিপুর ইউনিয়নের চেয়ারম্যান দেওয়ান আতিকুর আঁখি, হাজি বিল্লাল হোসেন, জাহাঙ্গীর আলমসহ বেশ কয়েকজন আওয়ামী লীগ ও বিএনপি নেতা রয়েছেন। পরবর্তীতে আদালত অভিযোগপত্রটি আমলে নিয়ে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

জেলা আদালত পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, পলাতক আসামি আবুল হাশেম আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক
জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

প্রসঙ্গত, ফেসবুকে রসরাজ দাস নামে এক যুবকের অ্যাকাউন্ট থেকে ইসলাম ধর্ম অবমাননার ছবি পোস্টের জেরে গত ২০১৬ সালের ৩০ অক্টোবর নাসিরনগর উপজেলা সদরে হিন্দুদের মন্দির ও ঘর-বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে দুষ্কৃতিকারীরা। এসব ঘটনায় নাসিরনগর থানায় পৃথক আটটি মামলা দায়ের করা হয়।

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ