,

আখাউড়া শিল্পকলার শিক্ষার্থীদের সংগীত সম্প্রচার করবে বিটিভি

news-image

আখাউড়া প্রতিনিধি: আখাউড়া উপজেলা শিল্পকলা একাডেমির শিক্ষার্থীরা একের পর এক সাফল্য অর্জন করে চলেছে। আবারও বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) শিক্ষার্থীদের সংগীত সম্প্রচার করবে। আগে দুই দফা আখাউড়া শিল্পকলা একাডেমির শিক্ষার্থীদের নৃত্য ও সংগীত সম্প্রচার করেছে বাংলাদেশ টেলিভিশন।

উপজেলা শিল্পকলা একাডেমি কর্তৃপক্ষ জানিয়েছেন,বাংলাদেশ টেলিভিশনের ‘প্রজন্ম থেকে প্রজন্ম’ অনুষ্ঠানে অংশগ্রহন করবে উপজেলা শিল্পকলা একাডেমির ৮জন সংগীত শিল্পী।বাংলাদেশ টেলিভিশনে সম্প্রচারের জন্য কিছুদিনের মধ্যেই শিক্ষার্থীদের গান রেকর্ড হবে ঢাকায়।

এদিকে শুক্রবার খোজ নেয়ার সময় দেখাগেছে, বাংলাদেশে টেলিভিশনে যেসব শিক্ষার্থী অংশগ্রহন করবে তাদের প্রস্তুতি চলছে। প্রশিক্ষকরা তাদের সংগীতের প্রশিক্ষণ দিচ্ছেন।

সংগীত প্রশিক্ষক তাকমিনা আক্তার জানায়, উপজেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ কার্যক্রম নিয়মিত ঘুরে দেখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামান। শিক্ষার্থীদের খোজ খবর নেয়ার পাশাপাশি শিক্ষার্থীদের উন্নয়নে প্রশিক্ষকদের বিভিন্ন পরার্মশও দেন তিনি। তাকমিনা আক্তার আরো জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার আন্তরিক প্রচেষ্ঠায় উপজেলা শিল্পকলা একাডেমি দ্রুত সাফল্যের পথে এগিয়ে যাচ্ছে।

উপজেলা শিল্পকলা একাডেমির সদস্য দ্বিলীপ কুমার দেবনাথ জানান, উপজেলা শিল্পীকলা একাডেমির শিক্ষার্থীরা সাফল্যের পথে আরো এক ধাপ এগিয়েছে। আর তা সবই সম্ভব হচ্ছে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা শিল্পকলা একাডেমির সভাপতি মোহাম্মদ শামছুজ্জামানের ঐকান্তিক প্রচেষ্টায়। উপজেলা শিল্পকলা একাডেমির সার্বিক উন্নয়ন ও শিক্ষার্থীদের সাফল্যের পথে অনেক সময় ব্যয় করছেন তিনি।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর