,

কসবায় ফেসবুকে অপপ্রচারকারীদের বিচার চেয়ে সংবাদ সম্মেলন

news-image

কসবা প্রতিনিধি: কসবায় পরিকল্পিত ভাবে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়ে ফেসবুকে মিথ্যা অপপ্রচারের মাধ্যমে মান সম্মান ক্ষতিসাধন করার প্রতিবাদে এক ভুক্তভোগি পরিবার ন্যায় বিচার পাওয়ার দাবীতে সংবাদ সম্মেলন করেছেন। আজ রোববার দুপুরে কসবা উপজেলা প্রেসক্লাবে বিনাউটি ইউনিয়নের চক চন্দ্রপুর গ্রামের ভুক্তভোগি জাকির হোসেন এই সংবাদ সম্মেলন করেন।

জনাকীর্ণ সংবাদ সম্মেলনে ভুক্তভোগি ও ক্ষতিগ্রস্থ পরিবারের অভিভাবক বিনাউটি ইউনিয়ন ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন বলেন, আমার বাড়িতে আলাউদ্দিন নামে এক জন দাওয়াতি মেহমান গেলে পূর্ব শক্রুতার জের ধরে পূর্বপরিকল্পিত ভাবে গ্রামের মো:সেন্টু মিয়া(৩৫),মো: সবুর মিয়া(২০)সহ ১০/১২জন যুবক হঠাৎ জোর পূর্বক ঘরে প্রবেশ করেন।

উক্ত মেহমানকে মারধর, টানাহেচরা সহ জোর পূর্বক ভিডিও এবং ছবি তুলে সামাজিক গণমাধ্যম ফেসবুকে প্রচার করেন।
যাহা আমার ও আলাউদ্দিনের পরিবারের সদস্যদের মান সম্মানহানিসহ বিশাল ক্ষতিসাধন হয়েছে। তাদের এই পরিকল্পিত সাজানো ঘটনাটি ফেসবুকে প্রচারের ফলে এলাকাসহ সারা দেশে তোলপাড় সৃষ্টি হয়েছে। যার ফলে আমার কন্যার ঘর সংসার ভাঙ্গার পথে অপর দিকে উক্ত দাওয়াতি মেহমানের পরিবারের মান সম্মান ক্ষতি সাধন করেছে। আমি এই বিষয়ে কসবা থানায় অভিযোগ দায়ের করেছি। অভিযোগটি থানায় এফআইর করে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে গ্রেফতারের জোর দাবী জানান। এই বিষয়ে আইনমন্ত্রীর সহযোগিতা কামনা করেন। ভুক্তভোগি পরিবারের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোছা:শরীফা বেগম,নুপুর আক্তার,শ্যামলী আক্তার।

কসবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী,সাধারণ সম্পাদক মোবারক হোসেন চৌধুরী নাছির,সহ সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন,অর্থ সম্পাদক এস এম নাছির উদ্দিন খান,জহিরুল ইসলাম জালাল, এস এম সাদেকুর রহমান,খোকন তাজসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ