,

‘আ.লীগের ৮০ ভাগ এমপিকে বাদ দেয়া উচিৎ’

news-image

আগামী নির্বাচনে আওয়ামী লীগের ৮০ শতাংশ সংসদ সদস্যকে বাদ দেওয়া উচিৎ বলে মন্তব্য করেছেন প্রখ্যাত সাংবাদিক-কলামিস্ট আবদুল গাফফার চৌধুরী।অসৎ এমপিদের বাদ দিয়ে ক্ষমতাসীন দলটিতে নতুনদেরকে মনোনয়ন দেয়ার পরামর্শ দিয়েছেন তিনি। গাফফার চৌধুরী বলেন, আওয়ামী লীগ বাংলাদেশের একমাত্র দল যাদেরকে ক্ষমতায় আনা যায়। কিন্ত আওয়ামী লীগের বর্তমান এমপিরা এলাকায় চাঁদাবাজি ও অসৎ কাজ করে দলের অর্জনকে নষ্ট করছে। তাই আওয়ামী লীগের প্রয়োজন নিউ ব্লাড।

যুক্তরাজ্যপ্রবাসী গাফফার চৌধুরী এখন বাংলাদেশে। রবিবার দুপুরে ঢাকার একাত্তর হোটেলে সংবাদ সম্মেলন করেন তিনি। নির্বাচন কীভাবে হওয়া উচিত সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে গাফফার চৌধুরী বলেন, আমি পরামর্শ দিতে পারি, কিন্তু আওয়ামী লীগ শুনবে কি না সেটা তাদের সিদ্ধান্ত। গতকালও ঢাকা ক্লাবে এক অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ মন্ত্রীদের বলেছি, আপনারা নতুনদের মনোনয়ন দিন।

দশম সংসদ নির্বাচ বর্জনকারী আওয়ামী লীগের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপিকে এবার ভোটে দেখতে চান গাফফার চৌধুরী। আর এর প্রয়োজনে দলের দণ্ডপ্রাপ্ত চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিশেষ ব্যবস্থায় ভোটে অংশ নেয়ার সুযোগ দেয়ার পক্ষে তিনি। গাফফার চৌধুরী বলেন, ‘শক্তিশালী বিরোধীদল ছাড়া গণতন্ত্র টেকসহ হয় না, তাই বিএনপিকে নির্বাচনে আনতে হবে।’খালেদা জিয়াকে কীভাবে নির্বাচনে আনা যায়-এমন প্রশ্নে এই কলামিস্ট বলেন, ‘তাকে প্যারোলে মুক্তি দিয়ে নির্বাচন করা যেতে পারে।’

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ