,

না ফেরার দেশে সাবেক এমপি রহিম উদ্দিন ভরসা

news-image

নিজস্ব প্রতিবেদক: রংপুরের সাবেক সংসদ সদস্য (এমপি) রহিম উদ্দিন ভরসা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার (২৭ জুলাই) রাত সোয়া ১১টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।

রহিম উদ্দিন ভরসা রংপুর জেলা বিএনপির সাবেক সভাপতি, এবং রংপুরের স্থানীয় দৈনিক যুগের আলোর প্রতিষ্ঠাতা।

রংপুর জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু জানান, তিনি দীর্ঘদিন নানা রোগে ভুগছিলেন। এর আগে তার শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকার ধানমণ্ডি এলাকার বাসা থেকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে শুক্রবার দিবাগত রাত সোয়া ১১টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেনন তিনি।

তিনি তিন ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ