,

জিয়াউর রহমানের শাসনামলে-তো নারীদের মুখে অ্যাসিড মারা হতো : আখাউড়ায় আইনমন্ত্রী

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক বলেছেন, খালেদা জিয়া ও এরশাদের সময় দেশে নারীদের অধিকার বলে কিছু ছিল না। জিয়াউর রহমানের শাসনামলে-তো নারীদের মুখে অ্যাসিড মারা হতো। শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা মহিলা লীগ আয়োজিত নারী সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী আরো বলেন, বিএনপি নেত্রী বিখ্যাত হয়েছেন এতিমের টাকা চুরি করে। তার দুই ছেলেই দেশের টাকা লুটপাট করে বিদেশে পালিয়েছেন।

মন্ত্রী আরও বলেন, জামায়াতের তাণ্ডব দেশবাসী অতীতে দেখেছে। তারা বাংলাদেশকে বিশ্বাস করে না। এটি তাদের দেশ নয়, তাদের দেশ সেই জঙ্গিদের দেশ।

আখাউড়া মহিলা লীগের সভানেত্রী মঞ্জুরা বেগমের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন- আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীন, পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, জেলা পরিষদ সদস্য আবুল কাসেম ভূঁইয়া প্রমুখ।

নারী সমাবেশে সঞ্চালনা করেন উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক মোছা. পিয়ারা বেগম পিওনা।

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ