,

রাতেই ব্যালটে সিল মারার আশঙ্কা বুলবুলের

news-image

ভোটের আগে রাতেই নৌকায় সিল মেরে ব্যালট পেপার কেন্দ্রে লুকিয়ে রাখা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল। শুক্রবার সকালে রাজশাহী নগরীর লক্ষ্মীপুর এলাকায় গণসংযোগে গিয়ে তিনি এ কথা বলেন।

বুলবুল বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ড তারা (ক্ষমতাসীনরা) করবেই। তারা চেষ্টা করছে ভোটের আগের দিন প্রিজাইডিং অফিসারদের দিয়ে ভোট কেটে বিভিন্ন জায়গায় সেটা লুকিয়ে রাখার। (স্কুলের) হেডমাস্টারের রুমে বা এসিসট্যান্ট হেডমাস্টারের রুমে লুকিয়ে রাখা হবে। এ কারণে ভোটকেন্দ্রের ওইসব জায়গায় ‘সার্চলাইট’ বসানোর দাবি জানান বিএনপির কেন্দ্রীয় নেতা বুলবুল।

রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে ৯০ শতাংশ প্রিজাইডিং ও পোলিং অফিসার ‘আওয়ামী ঘরানার’ লোক থেকে বাছাই করা হয়েছে বলে অভিযোগ করেন বিএনপির এই প্রার্থী।

তিনি বলেন, এখানে এইচটি ইমাম নামে এক ভদ্রলোক আছেন, তিনি বেছে বেছে ৯০ পার্সেন্ট আওয়ামী লীগ ঘরানার লোকদের পোলিং অফিসার ও প্রিজাইডিং অফিসার রাখা হয়েছে।

রাজশাহী মহানগর বিএনপির সভাপতি আরো বলেন, আওয়ামী লীগের পোস্টার সন্ত্রাস থেকে আরম্ভ করে এখন পর্যন্ত, যে সন্ত্রাসগুলি হয়েছে, সমস্ত কিছু আমরা আপনাদের মাধ্যমে বলেছি, নির্বাচন কমিশনের কাছে আমরা লিখিত অভিযোগ দিয়েছি। কিন্তু নির্বাচন কমিশনের কাছ থেকে কোনো প্রতিকার পাইনি।

তিনি বলেন, প্রধান নির্বাচন কমিশনারের কাছে জোর দাবি জানাচ্ছি, সেনাবাহিনী নিয়োগ করে রাজশাহীতে নিরপেক্ষ ভোটের অবস্থা সৃষ্টি করা হোক।

নির্বাচন কমিশন এখন গৃহপালিত পশুর মতো, জন্তুর মতো আচরণ করছে উল্লেখ করে মোসাদ্দেক হোসেন বুলবুল বলেন, নির্বাচনে সরকারের যে ভূমিকা রাখা উচিত ছিল, অন্যান্য দেশে যেটা হয়, সে ভূমিকা এখানে নাই।

রাজশাহী সিটি কর্পোরেশনের ভোট ৩০ জুলাই হবে। এখানে মেয়র পদে ধানের শীষ প্রতীকে মোসাদ্দেক হোসেন বুলবুল লড়ছেন। আর তার প্রধান প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকে আওয়ামী লীগের এএইচএম খায়রুজ্জামান লিটন আছেন।

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ