,

ব্রাহ্মণবাড়িয়ায় শনিবার থেকে শুরু হচ্ছে দ্বিতীয় বিভাগ ফুটবল লীগ

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া নিয়াজ মুহম্মদ স্টেডিয়ামে ব্রাহ্মণবাড়িয়া জেলা ফুটবল এসোসিয়েশনের ব্যবস্থাপনায় আগামী ২৮ জুলাই শনিবার থেকে শুরু হচ্ছে দ্বিতীয় বিভাগ ফুটবল লীগ ২০১৮। শনিবার বিকেল সাড়ে ৩ টায় এ লীগ খেলার উদ্বোধন করবেন প্রধান অতিথি জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন খাঁন বিপিএম পিপিএম,ব্রাহ্মণবাড়িয়া পৌর সভা মেয়র মিসেস নায়ার কবির, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার,জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু,ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের চেয়ারম্যান ডাঃ মোঃ আবু সাঈদ। সভাপতিত্ব করবেন জেলা ফুটবল এসোসিয়েশন ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি এড: ইউসুফ কবির ফারুক।

উদ্বোধনী দিনে খেলবে ব্রাহ্মণবাড়িয়া ফুটবল একাডেমি ও সরাইল ফুটবল একাডেমি। এ লীগে ব্রাহ্মণবাড়িয়ার ৬ টি ক্লাব ৪ টি একাডেমি সহ ১০ টি ফুটবল দল প্রতিদ্বন্ধিতা করবে। উদ্বোধনী অনুষ্ঠানে এবং এ লীগের প্রত্যেকটি খেলা উপভোগ করতে সকলকে আমন্ত্রণ জানিয়েছে জেলা ফুটবল এসোসিয়েশন ব্রাহ্মণবাড়িয়ার সাধারণ সম্পাদক মহিম চৌধুরী।

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ