,

সেতুমন্ত্রীর সঙ্গে কাদের সিদ্দিকী ও নাজমুল হুদার ‘রুদ্ধদ্বার বৈঠক’

news-image

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী।

আজ বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে গিয়ে ওবায়দুল কাদের অফিসে সাক্ষাৎ করেন কাদের সিদ্দিকী।

সূত্র জানায়, আজ বিকেল সাড়ে ৩টার দিকে কাদের সিদ্দিকী সচিবালয়ে যান। সেখানে তিনি ৩০ মিনিটের মতো ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর বিকেল ৪টার দিকে একই স্থানে ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক করেন বিএনপির সাবেক মন্ত্রী ও নতুন রাজনৈতিক জোট বিএনএ এর সভাপতি নাজমুল হুদা।

আওয়ামী লীগের একটি সূত্র জানিয়েছে, আগামী নির্বাচন এবং আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট-মহাজোট সম্প্রসারণ বিষয়ে নেতাদের মধ্যে আলোচনা হয়েছে। অবশ্য বৈঠকের পর ওবায়দুল কাদের, কাদের সিদ্দিকী বা নাজমুল হুদা কেউই গণমাধ্যমের কাছে কোনো মন্তব্য করেননি।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জ্যৈষ্ঠ তথ্য কর্মকর্তা আবু নাসের বলেন, মন্ত্রীর সঙ্গে কাদের সিদ্দিকী ও নাজমুল হুদা পৃথকভাবে সাক্ষাৎ করেছেন। তবে সেখানে কী নিয়ে আলোচনা হয়েছে সেটি তিনি জানেন না।

সম্প্রতি নাজমুল হুদা আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪-দলীয় জোটে যোগ দেওয়ার বিষয়ে তার আগ্রহের কথা জানিয়েছেন। বিষয়টি আওয়ামী লীগের বিবেচনাধীন আছে। অন্যদিকে কাদের সিদ্দিকী মনে করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে জাতীয় ঐক্যের উদ্যোগ নেওয়া উচিত।

আওয়ামী লীগের সূত্রে জানা গেছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগ পর্যন্ত ছোট দলগুলোর বড় নেতাদের সঙ্গে এমন ধারাবাহিক বৈঠক, মতবিনিময় চলমান থাকবে।

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ