,

জাসদ-আ.লীগে মহাঐক্যের মর্ধ্যে রয়েছে-তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু 

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : জাসদ ও আওয়ামী লীগের মধ্যে মহাঐক্য আছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার খারঘর গণকবর স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। তথ্যমন্ত্রী বলেন, রাজাকার এবং জঙ্গিরা মানুষরূপী দানব। সেই দানবদের পৃষ্ঠপোষক বিএনপি এবং খালেদা জিয়া। তারা বাংলাদেশের রাজনীতির কলঙ্ক।

তথ্যমন্ত্রী আরো বলেন, গত ১০ বছর ধরে জাসদ-আওয়ামী লীগ মহাঐক্যের মধ্যে রয়েছে। ভবিষ্যতেও থাকবে। এ ঐক্যের ফসল হিসেবে গত ২০০৮ সালের নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসন থেকে শাহ্ জিকরুল আহমেদ (জাসদ নেতা) বিজয়ী হয়েছিলেন। আওয়ামী লীগের বন্ধুরা তখন একসঙ্গে কাজ করেছেন। আওয়ামী লীগ এবং জাসদের কর্মীদের মাঝে কোনো বিভেদ বা বিভাজন নেই।

বিএনপির নির্বাচনে অংশ নেয়ার ব্যাপারে তথ্যমন্ত্রী বলেন, বিএনপি নিবন্ধিত দল। তারা নির্বাচন করলে করবে। তবে আমি রাজাকার, জঙ্গি এবং দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত অপরাধীদের নির্বাচন না করার পক্ষে। সংবিধান মতোই নির্বাচন অনুষ্ঠিত হবে। এ সময় মন্ত্রীর সঙ্গে অন্যদের মধ্যে কেন্দ্রীয় জাসদের স্থায়ী কমিটির সদস্য শাহ্ জিকরুল আহমেদ, নাট্য অভিনেতা নাদের চৌধুরী প্রমুখ।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর