,

রাজধানী‌তে যুবদল উত্ত‌রের বি‌ক্ষোভ মি‌ছিল

news-image

বিএন‌পি চেয়ারপারস খা‌লেদা জিয়ার মু‌ক্তি ও সু‌চি‌কিৎসা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তা‌রেক রহমা‌নের বিরু‌দ্ধে সকল মিথ্যা মামলা প্রত্যাহা‌রের দা‌বি‌তে রাজধানী‌তে বি‌ক্ষোভ মি‌ছিল ও সমা‌বেশ ক‌রে‌ছে জাতীয়তাবাদী যুবদল উত্তর।

বৃহস্প‌তিবার সকাল ১০টায় পান্থপথ বসুন্ধরা মা‌র্কে‌টের সাম‌নে যুবদল উত্ত‌রের সভাপ‌তি এসএম জাহাঙ্গীর ও সাধারণ সম্পাদক শ‌ফিকুল ইসলাম মিল্ট‌নের নেতৃ‌ত্বে এ বি‌ক্ষোভ মি‌ছিল অনুষ্ঠিত হয়।

এসময় যুবদ‌লের নেতাকর্মীরা খা‌লেদা জিয়ার ভয় নাই রাজপথ ছা‌ড়ি নাই। মু‌ক্তি মু‌ক্তি মু‌ক্তি চাই খা‌লেদা জিয়ার মু‌ক্তি চাই ব‌লে স্লোগান দি‌তে থা‌কে। বি‌ক্ষোভ মি‌ছি‌লে ঢাকা মহানগর উত্ত‌রের বি‌ভিন্ন থানা ও ওয়া‌র্ডের নেতাকর্মীরা উপ‌স্থিত ছি‌লেন।

‌বি‌ক্ষোভ মি‌ছিল শে‌ষে সং‌ক্ষিপ্ত বক্তব্য ঢাকা মহানগর যুবদল উত্ত‌রের সভাপ‌তি এসএম জাহাঙ্গীর ব‌লেন, রাজ‌নৈ‌তিক প্র‌তি‌হিংসার বেগম খা‌লেদা জিয়া‌কে সরকার মিথ্যা মামলায় ব‌ন্দি করে রে‌খে‌ছে। আমরা তার মু‌ক্তি চাই। তা‌রেক রহমা‌নের বিরু‌দ্ধে সকল মিথ্যা মামলা প্রত্যাহা‌রের দা‌বি জানা‌চ্ছি।

বিএন‌পি, বেগম খা‌লেদা জিয়া ও তা‌রেক রহমান‌কে নি‌য়ে সরকা‌রের ষড়যন্ত্র যুবদল সফল হ‌তে দি‌বে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

ঢাকা মহানগর যুবদ‌ল উত্ত‌রের সাধারণ সম্পাদক শ‌ফিকুল ইসলাম মিল্টন ব‌লেন, বেগম খা‌লেদা জিয়ার মু‌ক্তি ও তা‌রেক রহমা‌নের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দা‌বি জানা‌চ্ছি। অন্যথায় যুবদ‌লের প্র‌তি‌টি নেতাকর্মী সরকা‌রের নীল নকশার সমু‌চিত জবাব দি‌বে।

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ