,

জাতীয় শোক দিবসে সকল শ্রেণী-পেশার মানুষকে সাথে নিয়ে মাসব্যাপী কর্মসূচী বাস্তবায়ন করা হবে –আল মামুন সরকার

news-image
নিজস্ব প্রতিনিধি :  ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার বলেছেন,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোনো দল বা গোত্রের নেতা নন তিনি সমগ্র বাঙ্গালী জাতির নেতা। তাঁর দীর্ঘ জীবনের সংগ্রাম আর নেতৃত্বের কারণেই আমরা একটা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। তাই তাঁর শাহাদাৎ বার্ষিকীতে সকল শ্রেণী-পেশার মানুষকে সাথে নিয়ে সার্বজনীন কর্মসূচী বাস্তবায়ন করা হবে।তিনি বুধবার রাতে শহরের জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা আওয়ামীলীগ আয়োজিত জাতীয় শোক দিবস ও জাতির পিতার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কর্মসূচী প্রণয়নের প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন।
জেলা আওয়ামীলীগের উপদপ্তর সম্পাদক মো.মনির হোসেন এর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদ যুগ্ম-আহবায়ক মাসুম মিয়া,জেলা সরকারী কর্মচারী সমন্বয় পরিষদ সভাপতি আবদুল বাসেদ,জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নেতা মো.সাহিদুল ইসলাম,জেলা প্রাথমিক শিক্ষক সমিতির নেতা দেওয়ান হাফিজুর রহমান,জেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি এড.লোকমান হোসেন। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ সহসভাপতি এড.আবু তাহের,জাতীয় পরিষদ সদস্য আবুল কালাম ভূঞা,যুগ্ম-সম্পাদক গোলাম মহিউদ্দিন খোকন,সাংগঠনিক সম্পাদক এড.মাহবুবুল আলম খোকন,পৌর সভাপতি মুসলিম মিয়া,সদর উপজেলা সভাপতি হাবিবুল্লাহ বাহার,সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ