,

ব্রাহ্মণবাড়িয়ায় হাসপাতালের  ভবন থেকে পড়ে যুবক নিহত

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় তিনতলা ভবন থেকে পড়ে জুনায়েদ (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ বুধবার দুপুরে জেলা শহরের পুরাতন জেল রোডের একটি বেসরকারি ক্লিনিকে এ ঘটনা ঘটে। নিহত জুনায়েদ এসি মেরামতের মিস্ত্রি ছিলেন। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রাজঘর গ্রামে।

প্রর্তক্ষদর্শী ও পুলিশ জানান, দুপুরে পুরাতন জেল রোডস্থ লাইফ কেয়ার হাসপাতাল নামে একটি বেসরকারি ক্লিনিকের নষ্ট এসি মেরামত করতে যান জুনায়েদ। ক্লিনিকের বাইরে দিয়ে রশি টানিয়ে উপরে ওঠে এসির কমপ্রেসার খুলতে গেলে রশি ছিঁড়ে নিচে পড়ে যান জুনায়েদ। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার (ওসি) মো: নবীর হোসেন  ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ